আজ থেকে বাসে যাওয়া যাবে ঢাকা-দার্জিলিং-সিকিম
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১২ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
প্রথমবারের মতো ঢাকা থেকে ভারতের দার্জিলিং ও সিকিম— দুই বড় পর্যটন গন্তব্যে বাস চালু হতে যাচ্ছে। আজ ১২ ডিসেম্বর থেকে এই বাস চালু হতে যাচ্ছে বলে জানা গেছে। ফলে এখন ঢাকা থেকে পর্যটকরা সরাসরি বাসে করে সিকিম যেতে পারবেন। যদিও আজকের যাত্রাটি হবে ট্রায়াল রান। তবে এই যাত্রার ওপর নির্ভর করেই এ রুটে নিয়মিত হবে বাস চলাচল।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান এহছানে এলাহী বলেন, এই প্রথমবারের মতো ঢাকা-দার্জিলিং-সিকিম বাস সার্ভিস চালু হচ্ছে। তিনি বলেন, আগামী ১২ ডিসেম্বর ঢাকার মতিঝিল থেকে দু’টি বাস সিকিম ও দার্জিলিংয়ের পথে রওনা দেবে। পাঁচ দিনের সফর শেষে ১৬ ডিসেম্বর দেশে ফিরে আসবে বাস দুটি।
ঢাকা থেকে বাংলাবান্ধার দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার, ঢাকা থেকে শিলিগুড়ির দূরত্ব ৫২০ কিলোমিটার। সেখান থেকে সিকিমের গ্যাংটকের দূরত্ব আরও ১২০ কিলোমিটার। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের দূরত্বও প্রায় একই। এই দূরত্বে ঢাকা থেকে ট্রায়াল রানে যাওয়া বাসগুলোতে বাংলাদেশ ও ভারত— দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কারিগরি টিম থাকবে।
২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশি পর্যটকরা সিকিমে যেতে পারতেন না। এ বছর থেকে ফের সিকিম উন্মুক্ত হয়েছে এ দেশীয় পর্যটকদের জন্য। আর সেই সিকিমেই এবার সরাসরি ঢাকা থেকে বাস চালু করতে উদ্যোগ নিয়েছে বিআরটিসি।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











