আজ থেকে বিমানের ঢাকা-ব্যাংকক ফ্লাইট শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৯ এএম, ২ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণে দেড় বছরেরও বেশি সময় পর আবার চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলেইন্সের ঢাকা-ব্যাংকক রুটে ফ্লাইট। আজ ২ ডিসেম্বর থেকে সপ্তাহে দুইটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
প্রতি বৃহস্পতিবার ও রোববার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে বিমানের দুটি ফ্লাইট ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাবে। একই দিন বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টায় ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে দুটি ফ্লাইট।
থাইল্যান্ড স্বীকৃত কভিড-১৯ প্রতিরোধী টিকার পূর্ণাঙ্গ ডোজ গ্রহণের অন্তত ১৪ দিন পর থেকে ব্যাংকক যাওয়া যাবে। https://tp.consular.go.th/ ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে থাইল্যান্ড পাস নিতে হবে। যাত্রীদের ফ্লাইট ছাড়ার সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে নভেল করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা করাতে হবে। এ পরীক্ষায় নেগেটিভ সনদ থাকলেই কেবল ফ্লাইটে ওঠা যাবে। দেশটিতে পৌঁছানোর পর আবারও একই পরীক্ষা করাতে হবে।
থাইল্যান্ড পৌঁছানোর পর পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে নির্ধারিত পর্যটনকেন্দ্রগুলোতে ঘুরে বেড়াতে পারবেন বাংলাদেশি যাত্রীরা। এক্ষেত্রে তাদের হোটেল কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন নেই। তবে থাইল্যান্ড কর্তৃপক্ষ নির্ধারিত স্যান্ডবক্স প্রোগ্রামের আওতায় সাতদিন তাদের নির্ধারিত এলাকার মধ্যেই ঘোরাঘুরি সীমাবদ্ধ রাখতে হবে। থাইল্যান্ড ভ্রমণের জন্য যাত্রীদের ৫০ হাজার মার্কিন ডলারের ইনস্যুরেন্স কভারেজ থাকতে হবে।
প্রসঙ্গত, কোভিড-১৯ সংক্রমণের কারণে ঢাকা-ব্যাংকক রুটে নিয়মিত ফ্লাইট বন্ধ থাকলেও এ সময় কিছু চার্টার্ড ফ্লাইট পরিচালিত হয়েছে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা


