আজ দেশভ্রমণে সেঞ্চুরি করলেন এই দম্পতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০০ পিএম, ২১ নভেম্বর ২০২৩ মঙ্গলবার
রেজাউল বাহার ও শারমীন শাহরিয়াত। ছবি: সংগৃহীত।
ভ্রমণ করা তাদের নেশা। দেশ থেকে মহাদেশে ঘুরতে পছন্দ করেন তারা। বাংলাদেশি দম্পতি রেজাউল বাহার ও শারমীন শাহরিয়াতের কথা বলছি। ঘুরতে ঘুরতে এক নতুন রেকর্ড গড়ে ফেললেন তারা। প্রথম বাংলাদেশি দম্পতি হিসেবে আজ ২১ নভেম্বর শততম দেশ ভ্রমণের সেঞ্চুরি করেছেন রেজা ও শারমীন।

পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামের ছেলে রেজাউল বাহার। শারমীন শাহরিয়াতের বাড়ি কক্সবাজারের মেয়ে। দুজনই বেড়ে উঠেছেন প্রকৃতি ও নীল জলের ছোয়ায়। সে টান দানা বেধেছে তাদের রক্তকণিকায়।
ভ্রমণের নেশায় দুজনই পাগলপার। ফাঁক পেলেই একসঙ্গে ছুটে চলেন এক দেশের সীমানা পেড়িয়ে অন্য দেশে। এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া কোন মহাদেশের মাটি স্পর্শ করেনি তাদের পা!

শারমীন পেশায় ব্যবসায়িক পরামর্শদাতা এবং রেজাউল প্রকৌশলী। চাকরি সূত্রে দুজনেই এখন থিতু হয়েছেন যুক্তরাষ্ট্রে। তারা বিয়ে করেন ২০০৫ সালে। একসঙ্গে ভ্রমণ করেছেন সেই ২০০৮ সাল থেকে।
প্রথমবার গিয়েছিলেন বাহামায় দ্বীপপূঞ্জ ঘুরতে। তার পরে ভ্রমণের নেশা যেন পেয়ে বসে তাদের। দুজনে যা আয় করেন তার সিংহভাগই খরচ করেছেন ঘুরে বেড়াতে। দুজনেই পূর্ণকালীন চাকরি করেন। বছরে মাসখানেক তারা ছুটি পান। এই ছুটিগুলো কাজে লাগিয়ে নোঙর ফেলেন বন্দরে বন্দরে, দেশ থেকে দেশান্তরে। কারণ তাদের কাছে জীবন মানে যাপন নয়, উদযাপন!

২০০৮ থেকে ২০২৩ সাল। এরই মধ্যে পেরিয়ে গেছে ১৫ বছর। ৫০তম দেশ হিসেবে গিয়েছিলেন জর্ডানে। আর সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সেঞ্চুরি হাঁকাতে এখন তারা আছেন ইন্দোনেশিয়ায়। ১৫ বছরের এই পথপরিক্রমায় সাত মহাদেশের ৪৫০টি শহরে গিয়েছেন। ৭৫০ দিন থেকেছেন ৩০০টি হোটেলে। আকাশ ও সড়কপথে প্রায় পাঁচ লাখ মাইল পাড়ি দিতে হয়েছে এই দম্পতিকে। দুর্দান্ত এই যাত্রায় খরচ হয়েছে পাঁচ কোটি টাকার বেশি।
তারা সবচেয়ে বেশি গিয়েছেন ইউক্রেনে। তাদের এই যাত্রায় সবচেয়ে ব্যয়বহুল ছিল অ্যান্টার্কটিকা ভ্রমণ। অনিশ্চয়তা, আনন্দ আর উত্তেজনায় ভরা সেই ভ্রমণে জনপ্রতি খরচ হয়েছিল ২৫ লাখ টাকা। আর ইন্দোনেশিয়ার বালিতে সেঞ্চুরি ছুঁতে ১৭ নভেম্বর তারা রওনা দেন নিউইয়র্ক থেকে।
৯৯তম দেশ হিসেবে গিয়েছিলেন কম্বোডিয়ার সিয়াম রিপে। উদ্দেশ্য পৃথিবীর সবচেয়ে বড় ধর্মশালা আঙ্কোর ওয়াট মন্দির দেখা। শততম দেশের মাইলফলক ছোঁয়ায় বেশ রোমাঞ্চিত রেজাউল বাহার।

তিনি বললেন, ‘২০ তারিখ রাতেই ঢাকা থেকে বন্ধুদের একটা দল পরিবার নিয়ে রওনা হয়েছে। আজ দুপুরে বালি পৌঁছানোর কথা তাদের। আগামীকাল ঢাকা ও অস্ট্রেলিয়া থেকে বন্ধুদের আরো দুটি দল আমাদের সঙ্গে যোগ দেবে। সবাইকে নিয়ে উদযাপন করব।’
আনন্দের এই ক্ষণেও নিজের শিকড়কে ভোলেননি রেজাউল। পটুয়াখালীর লোন্দায় নিজ গ্রামের মানুষের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছেন।
রেজাউল বাহার বলেন, ‘মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর সূর্যোদয় দেখেছি নিজ গ্রাম লোন্দায়। প্রথম বাংলাদেশি দম্পতি হিসেবে আমরা ১০০ দেশ ঘুরেছি। এটা অনেক বড় প্রাপ্তি। নিজেদের এই আনন্দ ভাগাভাগি করতে চেয়েছি গ্রামবাসীর সঙ্গে।’
এ প্রসঙ্গে শারমীন শাহরিয়াত বলেন, ‘১০০ দেশ ভ্রমণ হয়ে গেছে। কিন্তু জগৎটাকে দেখার এই নেশা চলবে। কোনো চাপ ছাড়াই ঘুরে বেড়াবো। কখনো কোনো মাইলফলক সামনে এলে ছুঁয়ে দেখবো, এই প্রত্যাশা।’
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল



