ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৭ এএম, ১৪ মার্চ ২০২৬ শনিবার
সামিরা মুনশি। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক গঠিত ধর্মীয় স্বাধীনতা কমিশনের একমাত্র মুসলিম নারী সদস্য সামিরা মুনশি পদত্যাগ করেছেন।
তার পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, কমিশনের ক্যাথলিক সদস্য ক্যারি প্রিজিন-বোলারকে অপসারণের সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করছেন তিনি।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে কমিশনের এক বৈঠকে প্রিজিন-বোলার মন্তব্য করেছিলেন, ক্যাথলিক ধর্ম ও জায়োনিবাদ একসঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সেই বৈঠকের ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর কমিশনের চেয়ারম্যান এবং টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, ‘কোনো সদস্য ব্যক্তিগত বা রাজনৈতিক এজেন্ডা নিয়ে কমিশনের শুনানি হাইজ্যাক করতে পারবে না।’
এরপরই প্রিজিন-বোলারকে প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।
এদিকে সামিরা মুনশি তার পদত্যাগপত্রে যুক্তরাষ্ট্র সরকারের নীতির সমালোচনা করে বলেন, ‘ইসরায়েলের প্ররোচনায় ইরানে বেসামরিক মানুষ হত্যায় যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ছে এবং জনগণের করের অর্থ এমন সহিংসতায় ব্যয় হচ্ছে, যা জনগণের বড় অংশই সমর্থন করছে না।’
এছাড়া তিনি বলেন, ‘ভয় বা চাপের কারণে নয়, বরং কমিশনের কিছু সদস্যের অন্যায় আচরণ প্রত্যক্ষ করে আমি তাদের সঙ্গে আর যুক্ত থাকতে চাই না। আর সেকারণেই আমি পদত্যাগ করেছি।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











