ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনে ৪১৪ নারী ও শিশু নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৪ এএম, ১৩ মার্চ ২০২৬ শুক্রবার
ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি
ইরানের ভূখণ্ডে সাম্প্রতিক মার্কিন-ইসরাইলি আগ্রাসনের পর ইরান সরকার হালনাগাদ হতাহতের সংখ্যা প্রকাশ করেছে। সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এক ভিডিও সাক্ষাৎকারে এ কথা জানান। সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করে তিনি জানান, এসব হামলায় মোট ২১৬ জন নারী, ১৮ বছরের নিচে ১৯৮ জন, এবং ৫ বছরের নিচে ১১ জন শিশু শহিদ হয়েছেন। নিহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিল আট মাসের একটি শিশু, যে রোবাত করিম এলাকায় শহিদ হয়। আর আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী হলো চার মাসের একটি শিশু।
মোহাজেরানি চিকিৎসা প্রতিষ্ঠানের ওপর হামলার বিষয়টিও তুলে ধরে বলেন, ২১টি জরুরি চিকিৎসা ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৩টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ পর্যন্ত ১২ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।সরকারের মুখপাত্র অর্থনৈতিক খাতকে শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন। খাদ্য ও স্বাস্থ্যসেবা সরবরাহে জড়িত কোম্পানিগুলোকে সহায়তা দেওয়ার জন্য একটি সমন্বিত সরকারি নির্দেশনা জারি করা হয়েছে। ঋণের স্বয়ংক্রিয় কিস্তি পরিশোধের সময়সীমা বাড়ানো হয়েছে এবং ঋণ পরিশোধ স্থগিত রাখার ব্যবস্থাও নেওয়া হয়েছে।
এছাড়া অগ্রাধিকারপ্রাপ্ত উৎপাদন ইউনিটগুলোর জন্য ঋণের সীমা বৃদ্ধি করা হয়েছে এবং বাউন্স হওয়া চেকের জরিমানা স্থগিত করা হয়েছে। আমদানি প্রক্রিয়া দ্রুততর করার জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে আমদানি অর্ডার ও লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে নবায়ন, এবং SATA কোড ছাড়াই জরুরি পণ্যের ক্লিয়ারেন্স সহজ করা। পাশাপাশি অ্যাম্বুলেন্স ও সড়ক নির্মাণ যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
সরকার প্রয়োজনীয় কাঁচামাল ও সরঞ্জাম সংগ্রহকে অগ্রাধিকার দিচ্ছে। এ জন্য শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়কে মধ্যবর্তী কাঁচামাল ও জরুরি পণ্য নিশ্চিত করার পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।
সূত্র : তাসনিম নিউজ এজেন্সি।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার






