ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২৩:৩৫:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

আজ দেশে ফিরেছেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:০৬ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতিসংঘ সদর দপ্তরে ‘কমিশন ফর স্যোশাল ডেভোলপমেন্ট’ এর ৫৬তম অধিবেশন শেষে আজ মঙ্গলবার দেশে ফিরেছেন।

বয়স্ক জনগোষ্ঠীর জন্য ২০০২ সালে গৃহীত মাদ্রিদ ইন্টারন্যাশনাল প্ল্যান অব অ্যাকশান এর তৃতীয় রিভিউ ও অ্যাপরাইজালের আঞ্চলিক ফলাফলের ওপর গ্লোবাল রিভিউসংক্রান্ত উচ্চ পর্যায়ের এক আলোচনা সভায় অংশগ্রহণ শেষে তিনি দেশে ফেরেন।

উচ্চ পর্যায়ের এই আলোচনা সভায় তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করেন। সফরকালে তিনি জাতিসংঘ সদরদপ্তরে সংগঠনটির অর্থনৈতিক ও সামাজিক বিভাগের (ডেসা) আন্ডার সেক্রেটারি জেনারেল জেনমিন লিউর সঙ্গে বৈঠক করেন।

স্পিকারকে অভ্যর্থনা জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।