ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২:১৮:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

আজ পপির জন্মদিন

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:২৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

পপি

পপি

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। আজ তার জন্মদিন। শুভ জন্মদিন পপি। এবারের জন্মদিনে কোনো অনুষ্ঠান করছেন না বলে জানালেন পপি। আজকের জন্মদিনে তিনি একটি এতিমখানার বাচ্চাদের সঙ্গে সময় কাটাবেন।


তবে কোনো শুভাকাঙ্ক্ষী বা বন্ধু-বান্ধব যদি পপির দিনটি ভিন্নভাবে সেলিব্রেট করতে চান তাতে তার আপত্তি নেই। পপি তার জন্মদিনে সবার কাছে দোয়া চেয়েছেন। যাতে আরো ভালো কিছু চলচ্চিত্রে তিনি কাজ করতে পারেন।

 

পপির জন্মস্থান খুলনার শিববাড়ী। মুন্নুজান স্কুলে পড়াশোনাকালীন ১৯৯৫ সালে লাক্স আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী হিসেবে মিডিয়ায় তার অভিষেক ঘটে।


মনতাজুর রহমান আকবর পরিচালিত কুলি সিনেমা দিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরুর পর এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক সিনেমাতে অভিনয় করেছেন তিনি। যার বেশিরভাগই ব্যবসাসফল। দেখতে দেখতে চলচ্চিত্রে তার পথচলার প্রায় দুই যুগ পেরিয়ে যাচ্ছে। শুধু ব্যবসা সফল সিনেমাই নয় কারাগার (২০০৩), মেঘের কোলে রোদ (২০০৮) ও গঙ্গাযাত্রা (২০০৯) এই তিনটি চলচ্চিত্রে ভালো অভিনয়ের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন খুলনার মেয়ে পপি।



কুলি থেকে সোনা বন্ধুতে তার উপস্থিতি যেন এখনও সেই একইরকম। শুধু চলচ্চিত্রেই নয় বিজ্ঞাপনে মডেল হিসেবে তার উপস্থিতি ছিলো একজন আকর্ষনীয় মডেলরই মতো। ছোটপর্দায় মাঝে মাঝে যেসব নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন, সেখানেও তিনি হয়েছেন নন্দিত।

 

বর্তমানে সাদেক সিদ্দিকীর নির্দেশনায় পপি সাহসী যোদ্ধা নামের চলচ্চিত্রে আমিন খানের বিপরীতে কাজ করছেন। এ ছবির কাজটি শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া কাঠগড়ায় শরৎচন্দ্র নামের একটি চলচ্চিত্রেও কাজ করছেন পপি। আরিফুর জামান আরিফের পরিচালনায় এ চলচ্চিত্রে পপির বিপরীতে ফেরদৌস অভিনয় করছেন।


জন্মদিনে পপির প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা।