ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২২:১২:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

আজ পবিত্র ইস্টার সানডে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৬ এএম, ১৭ এপ্রিল ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আজ পবিত্র ইস্টার সানডে, খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্টের পুনরুত্থান দিবস। ইস্টার সানডে উপলক্ষে দেশের সব গির্জায় বিশেষ প্রার্থনা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দিনটিতে খ্রিস্ট ধর্মের অনুসারীরা শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নানারকম খাবারের আয়োজন করে থাকেন। খ্রিস্ট ধর্মে বিশ্বাসীদের মতে, ইস্টার সানডের দিনে যিশুখ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন।

পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসনব্যবস্থা অক্ষুণ্ন রাখার স্বার্থে যিশুখ্রিস্টকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিলো। মৃত্যুর তৃতীয় দিবসে তিনি আবারও জেগে ওঠেন বা পুনরুত্থান করেন। যা ইস্টার সানডে বা পুনরুত্থান রোববার নামে পরিচিত।

ইস্টার সানডে খ্রিস্টান সম্প্রদায়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব।