আজ পরীমণির জন্মদিন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:২০ পিএম, ২৮ অক্টোবর ২০১৮ রবিবার
নজরকাড়া গ্ল্যামার আর মিষ্টি হাসির যাদুতে মন কেড়েছেন চলচ্চিত্রপ্রেমীদের। দর্শকদের বিনোদিত করার প্রত্যয় নিয়ে একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন হালের ক্রেজ চিত্রনায়িকা পরীমণি। আজ ২৪ অক্টোবর এ সুঅভিনেত্রীর জন্মদিন। জীবনের বিশেষ এই দিনটা গত কয়েক বছর যাবত রাজধানীর কিছু সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কাটিয়ে আসছেন তিনি।
সেই ধারাবাহিকতায় এবারও রাজধানীর একটি শিশু কেন্দ্রের কিছু সুবিধাবঞ্ছিত শিশুর সঙ্গে আনন্দ ভাগ করে নেবেন পরীমণি। এদিকে, বরাবরের মতো আজ সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের প্রস্তুতি নিয়েছেন পরীমণি। সেখানে বন্ধু-বান্ধবের পাশাপাশি পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। তবে, এখানে একটু ভিন্নতা রাখছেন অভিনেত্রী।
গত বছর জন্মদিনে আমন্ত্রিত অতিথিদের ড্রেসকোড হিসেবে অনুরোধ করা হয়েছিল নীল-সাদা রংয়ের পোশাকের উপর। এ বছর তিনি অনুরোধ জানিয়েছেন ছেলেদের কালো এবং মেয়েদের সোনালি রংয়ের পোশাকের উপর। এছাড়া নিজের জন্যও বিশেষ ড্রেস বানিয়েছেন বলেও জানান তিনি।
মিডিয়ায় পরীর যাত্রা শুরু হয়েছিল ছোটপর্দায় অভিনয়ের মধ্য দিয়ে। কিন্তু স্বপ্নটা ছিল বড় পর্দা। বড় পর্দায় এসে সবার নজর কাড়তে সক্ষম হয়েছেন তিনি। খুব অল্প সময়ের মধ্যে অনেক সিনেমাতেই অভিনয় করার সৌভাগ্য হয়েছে তার। রক্ত ও স্বপ্নজাল সিনেমার মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন ভিন্নভাবে।
নিজের জন্মদিনে চলচ্চিত্রের মঙ্গল কামনা করে চিত্রনায়িকা পরী মণি বলেন, একটাই প্রত্যাশা। দেশীয় চলচ্চিত্র সত্যিকারের একটি পরিবারে পরিণত হোক। আমরা যেন আমাদের নিজেদের মধ্যকার রেষারেষি ভুলে গিয়ে মিলেমিশে কাজ করার চেষ্টা করি। পেশাদারিত্ব বজায় রেখে চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করি।
শীঘ্রই মুক্তি পাচ্ছে পরী অভিনীত শামীমুল ইসলাম শামীম পরিচালিত আমার প্রেম আমার প্রিয়া চলচ্চিত্রটি। এতে তার বিপরীতে আছেন কায়েস আরজু। এরইমধ্যে এই চলচ্চিত্রের পৃথিবীতে সুখ বলে গানটিতে পরীর অনবদ্য অভিনয় প্রশংসিত হয়েছে। শিগগিরই শেষ করবেন শফিক হাসানের বাহাদুরী চলচ্চিত্রের কাজ।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







