ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২৩:৪৯:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

আজ বসছে সরকারি দলের সংসদীয় সভা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৩ পিএম, ২৯ মার্চ ২০২৬ রবিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আজ (রোববার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর ১টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবন-এর সরকার দলীয় সভাকক্ষে এই বৈঠক শুরু হবে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

একই সূত্রে জানা গেছে, এদিন বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন পুনরায় শুরু হবে। গুরুত্বপূর্ণ বিভিন্ন আইনগত ও নীতিগত বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে এই অধিবেশনে।

এছাড়া দিনের কর্মসূচির অংশ হিসেবে রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে ত্রয়োদশ সংসদের বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে।