আজ বাজারে সবকিছুর দাম লাগামছাড়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:১৫ পিএম, ৬ জুলাই ২০১৮ শুক্রবার
আজ শুক্রবার বাজারে দামদরের পার্থক্য লক্ষ্য করা গেল। সব কিছুর দাম বেড়েছে আগে থেকেই। তবে আজ সবকিছুর দাম লাগামছাড়া। তারপরেও ক্রেতারা ভিড় করছেন বাজারে।
আজ বাজার সকাল থেকেই সরগরম। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, একেক বাজারভেদে সব কিছুর দামের পার্থক্য ৫ থেকে ১০ টাকা বেশি। বিক্রেতারা বরাবরের মত নিজেদের পক্ষেই সাফাই গাইলেন। তবে বিভিন্ন এলাকায় দামভেদের পার্থক্য নিয়ে তারা কোন সদোত্তর দিতে পারেনি।
সব্জির দাম : বৃষ্টি বাদল-বৈরি আবহাওয়াকে দাম বাড়ার হেতু হিসেবে বলছেন ব্যবসায়ীরা। সব্জি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে কমও আসছে বলে জানান তারা। অথচ বাজারে পর্যাপ্ত সব্জির মজুদ দেখা গেল। আবার এগুলোর দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখা গেল। কাঁচা মরিচের দাম মাংসের দামকেও ছাড়িয়ে গেছে। এছাড়া কাঁকড়ল ৫০ টাকা থেকে ৫৫, বেগুন ৫০ থেকে ৫৫ টাকা, শসা ৫০ টাকা, ঢেঁড়স, পটল ৪৫ থেকে ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, করল্লা ৫০ থেকে ৫৫, চিচিঙ্গা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। আমদানিকৃত পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। এছাড়া লাউ প্রতিপিস ৪০ থেকে ৪৫, লেবু হালি ৩০ থেকে ৪০, লাল শাক, পালং শাক ও ডাটা শাক ৩ আঁটি ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। পুঁই শাক এক আঁটি ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে এরকম দাম সম্বন্ধ্যে খিলগাঁও তালতলা মার্কেটের ব্যবসায়ী তৌফিক বলেন,সব্জির ট্রান্সপোর্ট খরচ অনেক বেড়ে গেছে। এ আবহাওয়ায় পিকআপের ভাড়া হয়েছে ডাবল। তাই সব্জির দাম অটো বেড়ে যাচ্ছে।
চালের দাম : চালের বাজারও সব্জির বাজারের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। রাজধানীর খুচরাবাজারে মোটা চাল ইরি/স্বর্ণা প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা, মাঝারি মানের চাল পাইজাম/লতা ৫০ থেকে ৫৫ টাকা ও সরু চাল নাজিরশাইল/মিনিকেট ৬০ থেকে ৬৮ টাকা কেজি দরে বিক্রি হয়। কিন্তু গত সপ্তাহে মোটা চাল ইরি/স্বর্ণা প্রতি কেজি ৩৮ থেকে ৪২ টাকা, মাঝারি মানের চাল পাইজাম/লতা ৪৭ থেকে ৫৪ টাকা ও সরু চাল নাজিরশাইল/মিনিকেট ৫৮ থেকে ৬৬ টাকা কেজি দরে বিক্রি হয়। কাওরানবাজারের চাল ব্যবসায়ী রুম্মন বলেন বাজারে চালের সরবরাহ কম। তাই দাম বাড়তি।
মাংস ও ডিমের দাম : ফার্মের লাল ডিমের হালি বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৪ টাকায়। হাঁসের ডিম পাওয়া যাচ্ছে ৪০ টাকায়। ৪৯০ থেকে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস, খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৪০ থেকে ৭৫০ টাকায়। লাল কক মুরগির ২০০-২২০ টাকায়, ব্রয়লার মুরগি ১৫০ -১৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।
মাছের দাম : মাছের বাজারে ক্রেতার ভিড়টাই বেশি। আর সব ধরনের মাছের দামই আগুন। প্রতিকেজি রুই ও কাতলা ৩০০ থেকে ৩৫০ টাকা, তেলাপিয়া ১৫০-১৬০ টাকা, শিং মাছ আকারভেদে ৬০০ থেকে ৮০০ টাকা, পাবদা ৬০০ টাকা, পাঁচমিশালী ৪০০ থেকে ৫০০ টাকা , কাচকি মাছ ২৪০ -২৫০ টাকা,টাকি মাছ ৩৫০ টাকা,চিংড়ি মাছ আকারভেদে ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছ ব্যবসায়ী রতন বলেন এ সময়ে মাছের দাম একটু বাড়তিই থাকে। আর তাজা মাছ খাইতে গেলে টাকা বেশিই লাগে। মালিবাগ বাজারে বাজার করতে আসা হামিদা খানম বলেন,আমরা মাছই বেশি খেয়ে থাকি। বাসায় মাছ আছে। আজকে ছোট মাছ কিনতে এসেছি। পাঁচমিশালী মাছের দাম ৫০০ টাকা কেজি চাইছে। অথচ গত সপ্তাহে কিনেছি ৩৫০ করে। কিভাবে এত তাড়াতাড়ি এত দাম বেড়ে গেল।
ক্ষেত্র বিশেষে, এলাকা ভেদে বাজারদরে তারতম্য থাকাটাই স্বাভাবিক। কারণ অভিজাত এলাকায় জিনিসপত্রের মূল্য একটু বেশিই হাকায় খুচরা ব্যবসায়ীরা। আবার ঢাকার বাইরে দাম তুলনামুলক কমই থাকে।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও






