আজ বিশ্ব মানবতা দিবস
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৭ এএম, ১৯ আগস্ট ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
আজ বিশ্ব মানবতা দিবস। প্রতি বছর ১৯ আগস্ট সারা বিশ্বে দিবসটি পালিত হয়। যারা চরম আত্মত্যাগ করে, মানব সেবায় ব্রতী হয়েছেন, মানব কল্যাণে, মানবের উন্নতি সাধনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের উদ্দেশে বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, বিশ্বটাকে আরও সুন্দর করতে মানবিক সহায়তা কার্যক্রম দিন-রাত ধরে চলছে। জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক পরিস্থিতিতে অন্যের ভোগান্তি কমাতে কাজ করছি আমরা।
সেরগিও ভিয়েরা দ মেলো ব্রাজিলের জাতিসংঘের কূটনীতিক ছিলেন। দীর্ঘ ৩৪ বছর ধরে তিনি মানবিক ও রাজনৈতিক কাজে যুক্ত ছিলেন। ২০০৩ সালে তিনি তার ২১ সহকর্মীকে সঙ্গে নিয়ে যুদ্ধ বিধ্বস্ত ইরাকে বাগদাদে গিয়েছিলেন। ১৯ আগস্ট ইরাকের জাতিসংঘ কার্যালয়ে বোমা হামলায় তারা সবাই নিহত হন।
তার এই চরমতম পরিস্থিতির আগে প্রায় ৩৪ বছরেরও বেশি সময় ধরে তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তের সর্বহারা মানুষের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়িয়েছেন। কোনও কিছুই তাকে তার ব্রত থেকে সরাতে পারেনি। তার সেই মহান ব্রত যেন কখনো থমকে না যায় সেজন্য গঠিত হয়েছে সেরগিও ভিয়েরা দ মেলো ফাউন্ডেশন।
তারা সেরগিও ভিয়েরা দ মেলো ও তার সহকর্মীদের প্রয়াণ দিবসটিকে বিশ্ব মানবতা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন। এরপরই ২০০৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ সিদ্ধান্ত নেয় যে ২০০৯ সাল থেকে প্রতি বছর ১৯ আগস্ট বিশ্বমানবতা দিবস পালিত হবে। সে অনুযায়ী বিভিন্ন দেশের আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থাকে এ দিবস পালনের জন্য আমন্ত্রণ জানায়। এর মাধ্যমে সারা বিশ্বের সাধারণ নাগরিকদের মানবিক কাজের প্রতি সমর্থন জোরদার করা হয়।
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস











