আজ বুধবার আন্তর্জাতিক কাস্টমস দিবস
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫২ এএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
ফাইল ছবি।
আজ বুধবার আন্তর্জাতিক কাস্টমস দিবস। যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দিবসটি পালন করবে।
এবারের কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘তথ্য সংস্কৃতি বিকাশ এবং তথ্য ইকোসিস্টেম বিনির্মাণের মাধ্যমে ডিজিটাল কাস্টমসের সম্প্রসারণ’।
এ উপলক্ষে বুধবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম বলেন, ‘করোনাকালীন সময়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কিভাবে কাস্টমস সেবা আরও উন্নত করা যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে এবারের দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষে সেমিনার, মতবিনিময় সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।’
তিনি বলেন, করোনাকালীন সময়ে সীমিত জনবল দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার ব্যাপারে এনবিআর অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে গেছে। করোনার নতুন ধরন ওমিক্রণের কারণে আন্তর্জাতিক বাণিজ্য কোনভাবে যেন ব্যাহত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রহমাতুল মুনিম বলেন, কাস্টমস হাউজে পণ্য ছাড়করণ বা রাজস্ব কর্মকর্তার দ্বারা কোন ব্যবসায়ী হয়রানি হয়েছেন, এমন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে, ভুক্তভোগিকে বলব অভিযোগ দেন। আমরা ব্যবস্থা নেব।
এলডিসি থেকে উত্তরণের পর রাজস্ব আহরণে কী ধরনের চ্যালেঞ্জ হবে এমন প্রশ্নের এনবিআর চেয়ারম্যান বলেন, এলডিসি থেকে উত্তরণে আমদানি ও রপ্তানিতে আমাদের যে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে সেটা সক্রিয় বিবেচনায় আছে। চ্যালেঞ্জ উত্তরণে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে। এছাড়া অনেকগুলো সাব-কমিটি করা হয়েছে তারাও কাজ করছে। তিনি বলেন,অর্থনৈতিক উন্নয়নের প্রতিটি ধাপেই অনেক চ্যালেঞ্জ আসবে। কাস্টমসের আয় কমে আসবে। কাস্টমসের আয় হ্রাস সেটা অভ্যন্তরীণ ভ্যাট ও আয়কর থেকে পুনরুদ্ধার করতে হবে। আমরা সেই জায়গাটাকে সমন্বয় করার চেষ্টা করছি।
তিনি জানান, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) ৭৭ হাজার ১৫০ কোটি টাকার শুল্ক রাজস্ব আয় হয়েছে, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৪৪ শতাংশ।
কাস্টমস দিবস উপলক্ষে আগামীকাল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিন উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে এনবিআরের সদস্য মাসুদ সাদিক, জাকিয়া সুলতানা, ড. শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ






