ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ০:০৫:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৩ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

আজ (মঙ্গলবার) পাইপলাইনের কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, পাইপলাইনের কাজের জন্য মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট চার ঘণ্টা রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো-রাজধানীর হাতিরপুল, গ্রিনরোড, পান্থপথ, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার, সার্কুলার রোড, ফ্রি স্কুল স্ট্রিট, (ফার্মগেট হতে পান্থপথ পর্যন্ত সড়কের উভয় পাশে), কাঁঠালবাগান, কলাবাগান, শুক্রাবাদ ও ইন্দিরা রোড। এ ছাড়া এসব এলাকার আশেপাশে গ্যাসের চাপ কম থাকবে।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।