আজ রাজধানীর বাজার জমজমাট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:০৮ পিএম, ১৬ অক্টোবর ২০১৮ মঙ্গলবার
ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে সারাদেশের মত রাজধানীতেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল কয়েকদিন ধরে। আজ রোববার সেই ভাব কাটিয়ে আকাশে উঁকি মারছে সূর্য। আবহাওয়া ভাল থাকায় সপ্তাহের প্রথম কর্মদিবস হলেও রাজধানীর বাজারগুলোতে আজ ক্রেতার সমাগম দেখা গেল।
রোববার রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁওসহ বিভিন্ন বাজারে এমনিই চিত্র দেখা গেল। হাজীপাড়ার ব্যবসায়ী রহমান বলেন,বৃষ্টির কারণে আবহাওয়া খারাপ থাকায় কয়েকদিন ধরে বাজার জমছে না। তবে আজ বাজারে ক্রেতা আসতে শুরু করেছে। আশা করছি আজকে ভালই ব্যবসা হবে।
রাজধানীর বাজারগুলোতে উঠেছে হরেক রকমের শীতের সবজি। ক্রেতারাও অন্যান্য সবজির পরিবর্তে রকমারি শীতের সবজি কিনছেন বেশি। রাজধানীর বাজারগুলোতে শীতের সবজি পাওয়া যাচ্ছে দুই মাসেরও বেশি সময় ধরে।
শিমের দামের লাগাম যেন ধরাই যাচ্ছেনা। এক সপ্তাহে দাম কমলেও পরের সপ্তাহে দাম আবার বেড়ে যায়। বাজার ও মান ভেদে শিমের কেজি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা। বাজার ও মান ভেদে টমেটো বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি। ফুলকপি প্রতি পিস ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে আসা শীতের আগাম আরও এক সবজি মূলা বাজার ভেদে ৩০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার ভেদে বেগুন বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি। বরবটি ৬০-৭০ টাকা কেজি। এ ছাড়া চিচিংগা, পটল, ধেঁড়স, ঝিঙা, ধুনদল, কাকরল বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি। লাউয়ের দাম কমে ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে ২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজার ও মানভেদে দেশি পেঁয়াজ ৪০-৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা ২৫০ গ্রাম।
বাজারে মাছের মধ্যে রুই ও কাতলা ২৩০-৩০০ টাকা, বড় আকারের চিংড়ি প্রতি কেজি এক হাজার টাকা, মাঝারি আকারের ৭০০-৭৫০, তেলাপিয়া ১২০-১৪০ টাকা, কই ১৬০-১৭০, পাঙ্গাশ ১০০-১৩০, নলা ১২০-১৩০ টাকা, সরপুঁটি ১৩০ টাকা, পাচমিশালী মাছ ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
খামারের মুরগির ডিম বিক্রি হচ্ছে ৩৬-৩৮ টাকা। আর দেশি মুরগির ডিম মিলছে প্রতি ডজন ১৮০ টাকায়। বাজারভেদে ব্রয়লার মুরগি ১৪০-১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পাকিস্তানি কক ২২০ থেকে ২৪০ টাকা এবং দেশি মুরগি ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি ৪৫০-৫০০ টাকা, খাসির মাংস ৭৮০ টাকা, ছাগলের মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










