আজ রাজধানীর যেসব পয়েন্টে যান চলাচলে নিয়ন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ১৬ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর ২১টি পয়েন্টে ডাইভারশন থাকবে। আগামীকাল (১৭ ডিসেম্বর) দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত ১২টি পয়েন্টে এই বাধা থাকবে। এই পয়েন্টগুলো থেকে অনুষ্ঠানে আসা যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি অনুষ্ঠানস্থলের দিকে যেতে পারবে না।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
যেসব এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করে ভিন্ন পথ ধরে যেতে বলা হয়েছে, সেসব এলাকার বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
১৬ ডিসেম্বর যে ২১ পয়েন্টে এই ডাইভারশন থাকবে
সোনারগাঁও ক্রসিং, ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি ক্রসিং, লাভরোড ক্রসিং (পূর্ব প্রান্ত), মহাখালী ক্রসিং (ফ্লাইওভারের উত্তর), মহাখালী ক্রসিং (রেল ক্রসিং), প্রধানমন্ত্রীর কার্যালয় লিংক রোড ক্রসিং, খেজুরবাগান ক্রসিং, আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরপুর-১০, সংগীত কলেজ গলি, বিসিএস কম্পিউটার সিটি গলি, পাসপোর্ট গ্যাপ, নির্বাচন কমিশন অফিস গ্যাপ, ৬০ ফিট রোড, চক্ষু হাসপাতাল গলি, সোহরাওয়ার্দী হাসপাতাল গ্যাপ, কৃষি বিশ্ববিদ্যালয় গ্যাপ, শিশু মেলা ক্রসিং, প্রতিরক্ষা গ্যাপ ও গণভবন ক্রসিং।
১৭ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন ও আশপাশের বিভিন্ন পয়েন্টে দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত ট্রাফিক পুলিশের ডাইভারশন থাকবে।
পয়েন্টগুলো হলো
ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং, খেজুরবাগান ক্রসিং, মানিক মিয়া পূর্ব প্রান্ত, মানিক মিয়া পশ্চিম প্রান্ত, ধানমন্ডি-২৭ নম্বর পূর্ব মাথা, আড়ং ক্রসিং, আসাদগেট, গণভবন ক্রসিং, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল গ্যাপ।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি তেজগাঁও (ট্রাফিক) বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শেখ মোহাম্মদ শামীম বলেন, ১৬ ও ১৭ ডিসেম্বর ডাইভারশন পয়েন্ট থেকে নির্ধারিত স্টিকার ছাড়া কোনো গাড়ি অনুষ্ঠানস্থলের দিকে যেতে পারবে না। ডাইভারশন পয়েন্টগুলোর ভেতরে যেসব বাড়ি আছে, সেসব বাড়ির বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বের না হওয়ার অনুরোধ।
উইমেনআই২৪ডটকম//এসএল//
চিত্রদেশ//এফটি//
জনতারকণ্ঠ//এলএইচ//
সিটিনিউজ সেভেন ডটকম//আর//
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



