আজ শীতের শেষ, বসন্ত জাগ্রত দ্বারে
অনু সরকার | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২০ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার
প্রতীকী ছবি
শীতের শেষে মাঘের বিদায় আজ। বসন্তের হাওয়ায় ফাল্গুন দরজায়। আগেই শুরু হয়ে গেছে আবহাওয়ায় পালাবদল।মৌসুমের বর্তমান সময়ের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ঊর্ধ্বে অবস্থান করছে। আবহাওয়াই জানান দিচ্ছে- ‘বসন্ত এসে গেছে...’। অনেক এলাকায় শীতের কুয়াশা প্রায় কেটে গেছে। দিনমান উজ্জ্বল সূর্য কিরণে রোদের তেজে ঘামানোর অবস্থা। চলতি সপ্তাহ জুড়ে তাপমাত্রা ক্রমে বৃদ্ধিরই পূর্বাভাস দেয়া হয়েছে।
আজ ৩০ মাঘ। শীত ঋতুর শেষ দিন। দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। নেই কুয়াশা। মাঘের এ সময়েই চার দিকে বসন্তের হাওয়া। আগামীকাল (১৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে বসন্ত। গাছপালায় গজিয়েছে নতুন কুড়ি। পরিবেশে ফিরবে নতুন আমেজ।
তবে আবহাওয়া অফিস বলছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আবারও কমে যেতে পারে, কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। এমনকি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী দু-তিন দিন দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চল ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দু-তিনটি স্থানে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তবে তা বেশি দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা কম।
এছাড়া এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এদিকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। তবে পরের পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩২ ডিগ্রি সেলসিয়াস।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য










