আজ শুরু বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৫১ পিএম, ২৭ মার্চ ২০১৮ মঙ্গলবার
আজ সোমবার থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধুও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। ২০১৭ সালের জাতীয় পর্যায়ের এই স্কুল টুর্নামেন্টের খেলা আজ উদ্বোধন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
বিদ্যালয়ে শতভাগ ছাত্রছাত্রী ভর্তি, ঝরে পড়া রোধ, শিক্ষার মান উন্নয়ন এবং স্থানীয় জনগণের সম্পৃক্তা বৃদ্ধিকল্পে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সহিঞ্চুতা, মনোবল বৃদ্ধিসহ প্রতিযোগী মনোভাব গড়ে তোলার উদ্দেশ্য এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনে ২০১০ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। এর ধারাবাহিকতায় ২০১১ সাল থেকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট প্রবর্তন করা হয়।
এ টুর্নামেন্ট দুটি ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে হয়ে জাতীয় পর্যায় চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায় ৭টি বিভাগের প্রতিটি টুর্নামেন্টে ৭টি করে ১৪টি বিদ্যালয় অংশগ্রহণ করে। এ বছর বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশগ্রহণকারী বিদ্যালয় সংখ্যা ৬৪ হাজার ৬৮৮টি এবং খেলোয়াড় সংখ্যা ১০ লাখ ৯৯ হাজার ৬৯৬ জন। বঙ্গমাতা গোল্ডকাপে ৬৪ হাজার ৬৮৩টি বিদ্যালয় এবং ১০ লাখ ৯৯ হাজার ৬১১ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পর্যায় খেলা চলবে ২৫ মার্চ পর্যন্ত। টুর্নামেন্ট দুটির চূড়ান্ত খেলা আগামী ২৮ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট দুটির চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করবেন বলে আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও



