ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৭:৫১:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

আজ শেষ কর্মদিবস, কাল থেকে শুরু ৭ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০১ পিএম, ২৪ মে ২০২৬ রবিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজ রোববার (২৪ মে) সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। আগামীকাল সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি, যা চলবে ৩১ মে পর্যন্ত। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ছুটি একদিন বাড়িয়ে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর আগে ২৮ মে পবিত্র ঈদুল আজহা ধরে সরকার ছয় দিনের ছুটি নির্ধারণ করেছিল। ছুটির তালিকা অনুযায়ী, ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পরে ২৯, ৩০ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত ছিল। ঈদের দিন ২৮ মে থাকবে সাধারণ ছুটি। তবে গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঈদযাত্রার চাপ বিবেচনায় ২৫ মে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয় এবং এর বদলে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

পরে ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জানায়, দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ থেকে ৩১ মে পর্যন্ত মোট সাত দিন বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা স্বাভাবিক দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন এবং সংশ্লিষ্ট কর্মীরাও ছুটির বাইরে থাকবেন। জরুরি প্রশাসনিক কাজের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সরকারি দপ্তরও প্রয়োজন অনুযায়ী খোলা রাখা হবে।

সরকারের আশা, টানা সাত দিনের এই ছুটিতে রাজধানী থেকে বিপুলসংখ্যক মানুষ নিজ নিজ গ্রামের বাড়িতে ঈদ উদযাপনে যেতে পারবেন স্বস্তিতে। এদিকে সড়ক, রেল ও নৌপথে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোও বিশেষ প্রস্তুতি নিয়েছে।

উল্লেখ্য, আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। কোরবানির এই ঈদকে ঘিরে ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ঈদের আমেজ।