ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৯:১৫:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

আজ সকালে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে (আইডিইএক্স-২০১৯) যোগদান করে সংযুক্ত আরব আমিরাতে তাঁর তিন দিনের সরকারী সফর শেষে আজ বুধবার সকালে দেশে ফিরছেন।

বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে বুধবার আবুধাবির স্থানীয় সময় রাত ১২ টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে আবুধাবির আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে (বাংলাদেশ সময় ২টা ১৫ মিনিট)।

বিমানটির স্থানীয় সময় সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী গত ১৭ ফেব্রুয়ারি আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে ‘আইডিইএক্স-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন।

প্রধানমন্ত্রী আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মেদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মকতুমের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী দুবাইয়ের বাহার প্রাসাদে দুবাইয়ের স্থপতি প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী এবং দুবাই মাতা শেখ ফাতিমা বিনতে মুবারাক আল কেতবীর সঙ্গেও সাক্ষাৎ করেন।

লু লু গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী এবং এনএমসি গ্রুপের চেয়ারম্যান ড.বি আর শেঠী আজ সকালে (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল কক্ষে দেখা করেন।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী আবুধাবীর সেন্ট রেগিজ হোটেলে প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী গত ১৭ ফেব্রুয়ারি তাঁর টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারী সফরের প্রথম পর্যায়ে দুই দিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদান শেষে জার্মানী থেকে এখানে আসেন।

এবারের নিরাপত্তা সম্মেলনের ৫৫তম অধিবেশনের সাইড লাইনে প্রধানমন্ত্রী একটি স্বাস্থ্যসেবা সংক্রান্ত গোলটেবিল আলোচনায় ভাষণ দেন এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি সম্পর্কিত একটি প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন।

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) এর প্রধান আইনজীবী ড. ফাতু বেনসৌডা এবং ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপন এর নির্বাহী পরিচালক নোবেল বিজয়ী ব্যাট্রিস ফিন পৃথকভাবে এখানে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

জার্মানীতে অবস্থিত বাংলাদেদশ মিশনের উদ্যোগে স্থানীয় হোটেল শেরাটনে আয়োজিত জার্মানীতে বসবাসকারী বাংলাদেশীদের সংবর্ধনা অনুষ্ঠানেও যোগদান করেন তিনি।