ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ২০:৩৭:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আজ সকাল ১১টায় এমপিরা শপথ নেবেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৬ এএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শপথ নেবেন। সংসদ সচিবলয়ের আয়োজনে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।  এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এতথ্য জানান। এ বিষয়ে প্রস্তুতি নিতে আগেই সংসদ সচিবালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথের প্রস্তুতি নিতে সংসদ সচিবালয়কে চিঠি দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ হবে। 

সচিবালয়ের কর্মকর্তারা অনুষ্ঠানে বিভিন্ন দায়িত্ব পালন করবেন। সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহেমদ খান শপথ অনুষ্ঠানে পরিচালনা করবেন।

জানা গেছে, আজ বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে শপথ নেবেন এবং পরে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। প্রথমে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, পরে জাতীয় পার্টি ও অন্যান্য সংসদ সদস্যদের শপথ পড়াবেন।

এর আগে মঙ্গলবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ সংসদ সদস্যরা শপথ নেবেন বলে জানিয়েছিলেন। 

ইসি সূত্র জানায়, নবনির্বাচিত সাংসদদের গেজেট মঙ্গলবার রাতে প্রকাশ করা হয়েছে।

এদিকে নির্বাচনে জয়ী বিএনপির পাঁচজনসহ জাতীয় ঐক্যফ্রন্টের সাত এমপি শপথ নেবেন কি-না, সে বিষয়ে এখনো একেবারে স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না। যদিও নির্বাচনের পরদিন ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বলা হয়, তারা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবি করেছেন বিধায় শপথ নেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু কেউ কেউ এখনো ‘সিদ্ধান্ত নেওয়ার সময় শেষ হয়ে যায়নি’ বলেও ইঙ্গিত দিচ্ছেন।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয়লাভ করেন। আওয়ামী লীগ একাই জিতেছে ২৫৭টি আসনে। একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটি টানা তৃতীয় বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে।

এই নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭টি আসন। বিএনপি এককভাবে পেয়েছে ৫টি। নির্বাচনে এককভাবে ২২টি আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হয়েছে জাতীয় পার্টি। একাদশ সংসদে তারাই বিরোধী দল হতে যাচ্ছে।

বিএনপি জোটের সাংসদেরা শপথ না-ও নিতে পারেন বলে ধারণা করছেন অনেকে। ইতিমধ্যে তারা ভোটের ফল প্রত্যাখ্যান করেছে।