আজ সারা দেশে ‘পাঠ্যপুস্তক উৎসব’
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪১ এএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ফাইল ছবি
প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের হাতে আজ ১লা জানুয়ারি মঙ্গলবার বিনামূল্যের পাঠ্যবই তুলে দেয়া হবে। এ উপলক্ষে আজ ‘পাঠ্যপুস্তক উৎসব’ করছে দুই মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে (২৪ ডিসেম্বর) শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
জানা গেছে, এবার সারা দেশে ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি বই ছাপানোর সিদ্ধান্ত হয়।
বই মুদ্রণের দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা জানান, ‘শতভাগ বই মুদ্রণ শেষে বিতরণের জন্য পাঠানো হয়েছে।’
রাজধানীতে দুটি পাঠ্যপুস্তক উৎসবের একটি আজ রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি থাকবেন রোববার নবনির্বাচিত সংসদ সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপর উৎসব আয়োজন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি থাকবেন রোববারে একইভাবে নবনির্বাচিত সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
এছাড়া সারা দেশে সব স্কুলে উৎসবের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এসব অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা যোগ দেবেন।
এনসিটিবি সূত্র জানায়, নতুন শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক স্তরের ৩৪ লাখ ২৮ হাজার ১০ শিক্ষার্থীর জন্য ৬৮ লাখ ৫৬ হাজার ২০টি পাঠ্যপুস্তক দেয়া হবে। এছাড়া প্রাথমিক স্তরের দুই কোটি ৩৭ লাখ ৭ হাজার ১ জন শিক্ষার্থীর জন্য ৯ কোটি ৮৮ লাখ ৮২ হাজার ৮৯৯টি; প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচটি ভাষার ৯৮ হাজার ১৪৪ শিক্ষার্থীর জন্য ২ লাখ ৭৬ হাজার ৭৮৪টি; মাধ্যমিক স্তরের বাংলা, ইংরেজি ভার্সন, ইবতেদায়ি, দাখিল, দাখিল ভোকেশনাল, কারিগরির এক কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৯৬০ জন শিক্ষার্থীর জন্য ২৪ কোটি ৬০ লাখ ৫২ হাজার ৬১টি পাঠ্যপুস্তক রয়েছে। ২০১০ সাল থেকে সরকার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, দাখিল (ভোকেশনাল) ও এসএসসি (ভোকেশনাল) স্তরে বিনামূল্যে পাঠ্যবই দিচ্ছে। ২০১৮ সাল পর্যন্ত সর্বমোট ২৬০ কোটি ৮৬ লাখ ৯১ হাজার ২৯০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করেছে সরকার।
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







