ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১০:৪২:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

আজ সুমাইয়া শিমুর বিয়ে

আপডেট: ১০:৩৯ এএম, ২৮ আগস্ট ২০১৫ শুক্রবার

shimu1440755072 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,  ঢাকা : বিয়ে করছেন অভিনয়শিল্পী সুমাইয়া শিমু। বর নজরুল ইসলাম। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
শিমু বলেন, ‘আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হচ্ছে। আংটি বদল হয়েছে অবশ্য আরো আগে।'
 
রোজার ঈদের পরদিনই শিমু ও নজরুলের পরিবারের সদস্যরা মিলে রাজধানীর একটি রেস্তোঁরায় আংটি বদলের কাজ শেষ করেন। আর গত বুধবার হলো গায়ে হলুদ। শনিবার শিমু-নজরুলের বউভাতের অনুষ্ঠান হবে নিকুঞ্জের হোটেল লা মেরিডিয়ানে।
 
দীর্ঘদিন ধরে সুমাইয়া শিমু অভিনয়ে অনিয়মিত ছিলেন। কাজ প্রায় করছিলেনই না বলা চলে। ব্যস্ত ছিলেন পড়াশুনা নিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে পিএইচডি করছেন।