আজ সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:১৪ পিএম, ১৬ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার
সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ বৃহস্পতিবার বাংলাদেশ খেলবে ভুটানের সাথে।থিম্পুর চালিমিথান স্টেডিয়ামের মাঠে খেলা শুরু হবে আজ সন্ধ্যা ৭টায়। সময়টা দারুন যাচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ ফুটবর দলের কিশোরীদের।
শেষ বড় তিনটি আসরে মেয়েরা মোট ম্যাচ খেলেছে ৯টি। আর প্রতিপক্ষের জালে গোল দিয়েছে ৫৪টি। এই পুরো আত্মবিশ্বাসের রেকর্ড নিয়ে আজ মাঠে নামছে বাংলার কিশোরীরা।
বাংলাদেশের কিশোরীদের অসাধারণ রেকর্ডের পাশাপাশি গত বছর প্রথম সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে ভুটানকে হারিয়েছিল মারিয়ারা। সাফের দ্বিতীয় আসরে বাংলাদেশ ১৪-০ গোলে পাকিস্তানকে, দ্বিতীয় খেলায় ৩-০ গোলে নেপালকে হারিয়ে বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে। সব দিক থেকে হট ফেভারিট হয়ে বাংলাদেশ আজ মাঠে নামছে।
তবে ভুটানও মুখিয়ে আছে পূর্বের হারের প্রতিশোধ নেওয়ার জন্য। গত বছর ৩-০ গোলের সেই হার এখনও ভুলে যায়নি ভুটান। আজ তারা বাংলাদেশকে নিজেদের ঘরের মাঠে পেতে যাচ্ছে। ঘরের মাঠের সব সুবিধা তুলে নিতেই মাঠে নামবে ভুটান। আগের চেয়ে ভুটানের মেয়েরা মাঠের লড়াইয়ে অনেক বেশি গতিশীল। পারফরম্যান্সও ভালো। সাফের দ্বিতীয় আসরে এ গ্রুপে ভুটান ৬-০ গোলে শ্রীলঙ্কাকে হারালেও দ্বিতীয় খেলায় ভারতের কাছে ১-০ গোলে হারে। পরে ভুটান গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে পৌঁছায়।
ফুটবলের পরিসংখ্যানে অনেক সময় হট ফেভারিট দলকেও হেরে যেতে দেখা যায়। কারণ দুই দলের মধ্যে যে দলটি ওই দিনের জন্য ভাল খেলে ম্যাচের জয়ের ভাগ্যটা তার দিকেই গড়ায়। তাই আজকের ম্যাচে নিজেদের সেরা খেলাটাই দেখাতে চায় বাংলাদেশের গর্বের এ ক্ষুদে কিশোরীরা।
গত সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন, ভারত রানার্সআপ, নেপাল তৃতীয় এবং ভুটান চতুর্থ হয়। আজ বাংলাদেশ ভুটান সেমিফাইনালের আগে একই মাঠে ভারত ও নেপাল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











