আজ ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ফাইল ছবি
সুন্দরবন দিবস আজ ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এই দিবস প্রথম পালিত হয় ২০০২ সালের ১৪ ফেব্রুয়ারি। ‘সুন্দরবন একাডেমি’ নামের খুলনার একটি বেসরকারি সংস্থা প্রথম এ দিবসটি পালন করে। তবে প্রথম জাতীয় সুন্দর বন সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে হয় এই সম্মেলন। এতে অংশগ্রহণ করে দেশের ৭০টি পরিবেশবাদী সংগঠন।
বাংলাদেশ ও ভারতজুড়ে বিস্তৃত সুন্দরবনের ৬২ ভাগের অবস্থান বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। বিশ্বের সর্বোবৃহৎ ম্যানগ্রোভ বনের মধ্যে অন্যতম সুন্দরবন বাংলাদেশের জন্য জীব বৈচিত্র্য এর দিক থেকে তো বটেই, বাণিজ্যিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১২০ প্রজাতির মাছ, ২৭০ প্রাজাতির পাখি, ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ সরীসৃপ এবং ৮টি উভচর প্রাজাতির আবাসস্থল এই সুন্দর বন। পাশাপাশি প্রায় ৫০০ রয়েল বেঙ্গল টায়গারের আবাসস্থলও এই সুন্দর বন। এছাড়া এই বনে গোলপাতা, সুন্দরী, গেওয়া, গরানসহ সর্বমোট ২৪৫ শ্রেণী এবং ৩৩৪ প্রজাতির উদ্ভিদ রয়েছে। সুন্দরবনের অধিবাসীদের জীবিকার অন্যতম মাধ্যম মৎস্য শিকার।
সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় ১৯৯৭ সালে। ইউনেস্কোর ২১তম অধিবেশনে সুন্দরবন এই স্বীকৃতি লাভ করে। তবে আশঙ্কার বিষয় হলো, অধিক মানুষের বসবাস ও ব্যাপক অর্থনৈতিক কাজে ব্যবহারের ফলে দিনে দিনে সঙ্কুচিত হয়ে যাচ্ছে এই বন। অষ্টাদশ শতাব্দীর শুরুতে সুন্দরবনের আয়তন ছিল বর্তমানের প্রায় দ্বিগুণ। আর তাই হুমকির মুখে পড়া সুন্দর বনের জীব বৈচিত্র্য রক্ষার্থে সাধারণ জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই দিবসের উদ্ভব।
২০০২ সাল থেকে সুন্দরবন দিবস পালিত হলেও তা পালন করা হচ্ছে স্থানীয়ভাবে। তবে বিশেষজ্ঞরা দিবসটিকে জাতীয়ভাবে পালনের প্রতি গুরুত্বারোপ করেন। তাদের মতে, দিবসটি জাতীয়ভাবে পালন করা হলে সুন্দরবনের গুরুত্ব বাড়ার পাশাপাশি বাড়বে জনগণের মধ্যে সচেতনতাও।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







