আট মাসেও সকল বই পায়নি টেকনাফের স্কুল শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০৭:৩৪ এএম, ৮ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার
সারাদেশে এক যোগে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৯ নভেম্বর থেকে। কিন্তু শিক্ষাবর্ষের শুরুর আট মাস পেরিয়ে গেলেও কক্সবাজারের টেকনাফে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে সাত’শ শিক্ষার্থী কাছে এখনো পৌঁছেনি ৯টি বিষয়ের বই। ফলে পরীক্ষা নিয়ে শঙ্কিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, বই না পাওয়ার বিষয়টি জানেন না তিনি। বছরের শুরুতে দাবি করা হয়েছিল কক্সবাজারের শতভাগ শিক্ষার্থীর হাতে পৌঁছেছে পাঠ্যবই। অথচ ৮ মাস পেরিয়ে নবম মাসেও জেলার টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়, শাহপরীর দ্বীপ হাজি বশির আহমদ উচ্চ বিদ্যালয় ও নীলা উচ্চ বিদ্যালয়ের সাড়ে সাত’শ শিক্ষার্থী হাতে পৌঁছায়নি ৯টি পাঠ্যবই। ফলে বই না পেয়ে পরীক্ষা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা। এখনো পাঠ্যবই না পৌঁছায় উদ্বিগ্ন অভিভাবকরা। অন্যদিকে শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়বে আশঙ্কা করছেন শিক্ষকরা। টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক তপন পাল উইমেননিউজকে বলেন, `ছাত্ররা বিভিন্ন সময় ভর্তি হওয়ার কারণে বই কম পরে গেছে।` আর হ্নীলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবদুস সালাম বলেন, `আমাদের মতো প্রত্যন্ত অঞ্চলের ছেলে-মেয়েরা যদি বই সঠিক সময়ে না পায়, তাহলে আমরা শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে পড়বো।`
এদিকে বই না পাওয়ার বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, দ্রুত এ সমস্যার সমাধান করা হবে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, আমি বিষয়টি খতিয়ে দেখবো। শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেন বই পায়নি। এখানে কার গাফিলতি ছিল। অবশ্যই বিষয়টি ভেবে দেখার বিষয়। দীর্ঘ আট মাসেও যদি বই না পায় তাহলে আর কবে বই পাবে।` জেলার টেকনাফ উপজেলায় ২৭টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা



