ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ৬:০০:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

আড়াই ঘণ্টার রাস্তা যাওয়া যাবে ২৫ মিনিটে!

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ২৯ নভেম্বর ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগে চট্রগ্রামের নিউমার্কেট থেকে বিমানবন্দরে পৌঁছাতে যাত্রীদের দুই ঘণ্টারও বেশি সময় লেগে যেত, যা এখন আর হবে না। বন্দরনগরী চট্টগ্রামে চালু হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের ওয়াটার বাস সার্ভিস। এতে করে আড়াই ঘণ্টার রাস্তা যাওয়া যাবে মাত্র ২৫ মিনিটে!

ওয়াটার বাস প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা জানিয়েছে, যাত্রীদের চাহিদা বিবেচনায় সার্ভিসের পরিসর আরও বাড়ানো হবে। রাস্তায় যতই যানজট থাকুক এই ওয়াটার বাসটি যোগে মাত্র ২৫ মিনিটেই নিউমার্কেট থেকে বিমানবন্দরে যাওয়া সম্ভব হবে।

এদিকে ওয়াটার বাস চলাচলের জন্য চট্টগ্রাম নগরীর সদরঘাটে তৈরী করা হয়েছে আধুনিক সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন দ্বিতল টার্মিনাল। এরইমধ্যে পরীক্ষামূলকভাবে চলাচল করছে বিদেশী প্রযুক্তিতে দেশে তৈরি ৩৫ যাত্রী ধারণক্ষমতার দুটি শীততাপ নিয়ন্ত্রিত ওয়াটার বাস।

বিমানযাত্রীর সুবিধা বিবেচনায় ওয়াটার বাসে লাগেজ রাখার ব্যবস্থাসহ রয়েছে ওয়াই ফাই। এর টিকিটের মূল্য ধরা হয়েছে মাত্র ৪০০ টাকা। শুধু বিমানযাত্রীই নয়, এতে যেতে পারবেন যে কেউ। এমন উদ্যোগকে স্বাগত জানালেন বিমানযাত্রী ও সাধারণ মানুষসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা।

নেভাল জেটি থেকেও বিমানবন্দরের যাত্রীরা এই ওয়াটার-বাস সেবা নিতে পারবেন বলে জানা যায়।

-জেডসি