আতর, টুপি, জায়নামাজ কেনার ধুম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:২৯ পিএম, ১৫ জুন ২০১৮ শুক্রবার
ঈদের কেনাকাটার শেষ সময়ে রাজধানীসহ সারাদেশের বাজারগুলোতে আতর, টুপি ও জায়নামাজ কেনার ধুম পড়েছে। নতুন পায়জামা পাঞ্জাবির সাথে দরকার নতুন মপানানসই টুপি, বাহারি সুগন্ধের আতর লাগবেই। জায়নামাজটাও নতুন কিনলে মন্দ হয়না। আর তাই ঈদের সাজ ও প্রস্তুতিকে পরিপূর্ণ করতে ক্রেতারা এখন ভিড় জমাচ্ছেন আতর টুপি ও জায়নামাজের দোকান গুলোতে।
আজ শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশে আতর ও টুপির দোকানগুলোতে ভিড়ের ঠেলায় যেন হাঁটারই উপায় নেই। বিক্রেতারা জানান, এ ভিড় ঈদের দিন সকাল পর্যন্ত থাকবে। ক্রেতারা নতুন টুপি ও আতরের সঙ্গে অনেকে কিনে নিচ্ছেন পছন্দ মতো জায়নামাজ ও সুরমা।
বিক্রেতা কুদরত বলেন , আকর্ষণীয় ডিজাইন আর নানা কারুকাজে সুসজ্জিত টুপি বেশি কিনছেন ক্রেতারা। জাভেদ নামের আরেক বিক্রেতা বলেন, আমাদের এখানে ৫০ টাকা থেকে শুকু করে হাজার টাকার উপরের দামের পর্যন্ত টুপি আছে। তবে ১০০-১৫০ টাকা দামের টুপি বেশি বিক্রি হচ্ছে।
ক্রেতারাও বিভিন্ন দোকান ঘুরে খুঁজছেন বাহারি ডিজাইনের বিভিন্ন সাইজের টুপি। টুপি কিনতে এসেছেন জাহিদ তার ছেলেকে নিয়ে। বলেন,বাবা,ছেলে একই টুপি পড়ব। আমার ছেলের বয়স ৮ বছর। এবার ঈদে আমার সাথে নামাজ পড়তে যাবে।
এদিকে যেন দম ফেলার সুযোগ নেই আতর বিক্রেতাদের । তাদের ব্যস্ততা চোখে পড়ার মত। বেশির ভাগ ক্ষেত্রেই এক দামে বিক্রি করা হচ্ছে। আতর কেনার ক্ষেত্রে ক্রেতাদের চাহিদা ১৫০ থেকে ২৫০ টাকার মধ্যেই বেশি। তবে বিলাসীরা চার পাঁচ হাজার টাকা দামের আতরও কেনেন। দেশের তৈরি আতরের মধ্যে রয়েছে শাহী দরবার, আলিফ, মারজান, জেসমিন, রজনী, মদিনা ইত্যাদি। এসব আতরের দাম ৫০ থেকে ১৫০ টাকার মধ্যে। এ আতরগুলোই বেশি বিক্রি হচ্ছে।
এবার আসি জায়নামাজের কথায়। প্রত্যেক বাসায় জায়নামাজ থাকলেও ঈদে অবার সবাই নতুন করে কিনে। রাজধানীর বায়তুল মোকাররম সহ বিভিন্ন মার্কেটগুলোতে বিক্রি হচ্ছে দেশি বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের জায়নামাজ। এগুলোর দাম ২৫০ টাকা থেকে শুরু করে বিক্রি হচ্ছে ৩ হাজার টাকা পর্যন্ত।
মুসলিম উম্মাহর এ ঐতিহ্য তুলনাহীন। নতুন পায়জামা পাঞ্জাবির সাথে টুপি ,আতর মেখে , জায়নামাজ নিয়ে ঈদগাহে যাবে ধর্মপ্রাণ মুসল্লীরা। ঈদের এ নামাজের মধ্যে দিয়েই শুরু হয় ঈদ আনন্দের ।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?

