খামেনি হত্যা: প্রতিশোধের অঙ্গীকার ইসলামিক রেভল্যুশনারি গার্ডের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৩ এএম, ১ মার্চ ২০২৬ রবিবার
খামেনি হত্যা: প্রতিশোধের অঙ্গীকার ইসলামিক রেভল্যুশনারি গার্ডের
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার পর দেশটির অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, “আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং আমরা তার জন্য শোকাহত। মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও জল্লাদদের হাতে আমাদের মহান নেতার শাহাদাৎ প্রমাণ করে যে, তার নেতৃত্ব ও দেশপ্রেম তাদের জন্য আতঙ্কজনক ছিল।”
আইআরজিসি আরও জানায়, “যাদের হাতে আমাদের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন—তাদের এই জাতি ছাড়বে না। ইরান প্রতিশোধ নেবে এবং আমরা দেশি-বিদেশি যে কোনো ষড়যন্ত্র-কে নির্মূল করতে বদ্ধপরিকর।”
গতকাল ২৮ ফেব্রুয়ারি শনিবার ইরানে যৌথ সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু জানিয়ে দেন খামেনি নিহত হয়েছেন। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনির মৃত্যু নিশ্চিত করেন।
আজ রোববার (১ মার্চ) বাংলাদেশ সময় সকালে ইরানের সরকারিভাবে খামেনির নিহত হওয়ার তথ্য স্বীকার করে। ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। শিয়াপন্থি ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সামরিক বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগসহ দেশের সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তার প্রভাব ছিল ব্যাপক। মূলত তার নির্দেশনাতেই ইরানের প্রশাসন পরিচালিত হতো।
ইরানের ইতিহাসে খামেনির গুরুত্বপূর্ণ ভূমিকা অতি গভীর। ১৯৭৯ সালে তৎকালীন শাহ মুহম্মদ রেজা শাহ পাহলভিকে উৎখাত করে ইরানে জাতীয় ক্ষমতা দখল করে শিয়াপন্থি বিভিন্ন রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী। সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বিপ্লবের পর তিনি হন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর দেশের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি।
এই ঘটনার পর ইরান নতুনভাবে শক্তিশালী প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করে বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হতে পারে এবং বিশ্বজুড়ে নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
তথ্যসূত্র : আল-জাজিরা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার






