ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৯:২৩:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

আদাবরে স্ত্রী খুন, স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ১৭ নভেম্বর ২০১৯ রবিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর আদাবরে নাসিমা বেগম (৪০) নামে এক নারীকে খুন করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। আজ রোববার সকালে আদাবর থানা এলাকার ১০ নম্বর সড়কের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের স্বজন ও পুলিশের ধারণা, নিহতের স্বামী তাকে হত্যার পর পালিয়ে গেছেন।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে আদাবর থানা এলাকার ১০ নম্বর সড়কের একটি বাসা থেকে নাসিমা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, নিহত নাসিমা বেগম কিছুদিন আগে তার প্রথম স্বামীকে ছেড়ে মাসুম হাওলাদার রানা নামের ওই যুবককে বিয়ে করেন। গতকাল শনিবার রাতে ঘটনার পর থেকে সে পলাতক আছে। ধারণা করা হচ্ছে, রানাই তার স্ত্রীকে হত্যার পর পালিয়েছে।

নিহত নাসিমা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।