আদা চা পানের ৫ সুফল জানলে অবাক হবেন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ৫ নভেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
সেই আদি যুগ থেকেই আদার ব্যবহার চলে আসছে। প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রেও এর বিশেষ গুরুত্ব রয়েছে। নিয়মিত আদা সেবনে একাধিক রোগ এড়ানো যায়। তবে এই ভেষজের সর্বোচ্চ উপকারিতা পেতে কেবল রান্নায় এর ব্যবহার করলে চলবে না। পাশাপাশি খেতে হবে আদা চা-ও।
কী কী উপকার মিলবে আদা চা পান করলে? চলুন জানা যাক-
বমি বমি ভাব কমবে
হঠাৎ করেই কি গা গোলাচ্ছে? বমি বমি ভাব হচ্ছে? এক্ষেত্রে ভরসা রাখুন আদায়। এতে এমন কিছু উপাদান রয়েছে যা বমি কিংবা বমি ভাব কাটানোর কাজে সিদ্ধহস্ত। বিশেষত, প্রেগন্যান্সির সময়, মোশান সিকনেস বা কেমো থেরাপির পর বমিভাব দূর করতে দারুণ কাজ করে আদা চা। বমি সংক্রান্ত সমস্যায় ভুগলে চটজলদি এক কাপ আদা চা পান করুন। দ্রুত উপকার মিলবে। তবে গর্ভাবস্থায় আদা চা খেতে সমস্যা হলে অবশ্যই এই পানীয় এড়িয়ে চলুন।
একটি জটিল অসুখ ফ্যাটি লিভার। ঠিক সময়ে বশে না আনতে পারলে এই রোগ থেকে লিভার ফাইব্রোসিস এবং লিভার সিরোসিসের মতো জটিল অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। জানলে অবাক হবেন, ফ্যাটি লিভারকে কাবু করতে সবচেয়ে ভালো কাজ করে আদা চা। এমনকী লিভারের প্রদাহ কমানোর কাজেও এর জুড়ি মেলা ভার বলে। এমনটাই বলছে মেডিক্যাল নিউজ টুডে। তাই ফ্যাটি লিভার সমস্যায় ভুগলে রোজ আদা চা খান।
গলা ব্যথা কমবে
শীত না আসতেই অনেকে গলা ব্যথায় ভুগছেন। এই সমস্যা থেকে স্বস্তি পেতে পান করুন আদা চা। এই উষ্ণ পানীয়ে রয়েছে এমন কিছু অ্যান্টি ভাইরাল উপাদান যা টনসিলাইটিসের প্রকোপ দূর করার কাজে সিদ্ধহস্ত।
আর্থ্রাইটিসের ব্যথা কমবে
হাঁটু, কোমরের ব্যথায় কষ্ট পাচ্ছেন? নিয়মিত ওষুধের পাশাপাশি আদা চায়ের গ্লাসেও চুমুক দিন। এই পানীয়ে থাকা অ্যান্টি অক্সিডেন্ট হাঁটু, কোমরের ব্যথা ও প্রদাহ কমানোর কাজে সিদ্ধহস্ত। তাই বাতের ব্যথায় ভুগলে খাদ্যতালিকায় যোগ করুন এই ভেষজের চা।
পেটের সমস্যা দূর হবে
গ্যাস্ট্রিক, অ্যাসিডিটির মতো পেটের সমস্যায় কম-বেশি সবাই ভোগেন। একাধিক গবেষণা অনুযায়ী, নিয়মিত আদা চা খেলেই গ্যাস, অ্যাসিডিটি, বদহজমের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই গ্যাসের সমস্যায় ভুগলে দ্রুত এক কাপ আদা চা পান করুন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য


