আনুষ্ঠানিকভাবে জলবায়ু চুক্তি থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৩ পিএম, ৫ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
প্যারিস জলবায়ু থেকে সরে যাওয়ার কথা জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তি ত্যাগের এই প্রক্রিয়াটি এক বছর মেয়াদি, যার শেষ তারিখ ২০২০ সালে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিন। খবর- ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
জলবায়ু সংকট মোকাবিলায় প্যারিস চুক্তিভুক্ত রয়েছে বিশ্বের ১৮৮টি দেশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত মাসেই প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করেছিলেন। সে সময় পম্পেও জানান, এই চুক্তি যুক্তরাষ্ট্রের ওপর ‘অন্যায্যভাবে অর্থনৈতিক বোঝা’ চাপিয়ে দিয়েছে।
প্যারিস চুক্তি অনুযায়ী, বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের কম রাখতে অঙ্গীকারাবদ্ধ হয় যুক্তরাষ্ট্রসহ আরো ১৮৭টি দেশ। পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা দেড় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামিয়ে আনতে চেষ্টা করবে বলেও সম্মত হয় দেশগুলো।
২০১৭ সালের ১ জুন প্যারিস চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ইউরোপিয়ান অ্যাফেয়ার্স ২০১৮ সালের ডিসেম্বরে এক প্রতিবেদনে জানিয়েছিল, ট্রাম্পের এমন সিদ্ধান্তের ফলে প্যারিস চুক্তি ‘খুবই ক্ষতিগ্রস্ত’ হবে। এ ছাড়া অন্য ক্ষমতাধর দেশগুলোও যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করার সুযোগ পেয়ে যাবে বলেও প্রতিবেদনে আশঙ্কা করা হয়।
ওই প্রতিবেদনে রাশিয়া ও তুরস্কের উদাহরণ দিয়ে বলা হয়, দেশ দুটি চুক্তি মেনে চলছে না।
বৈশ্বিক কার্বন নিঃসরণের ১৫ শতাংশই হয় যুক্তরাষ্ট্র থেকে। তবে একইসঙ্গে বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলা করতে উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়া দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম।
শিল্প কলকারখানা ও কৃষিখাত থেকে বায়ুমন্ডলে ক্ষতিকর গ্যাস নিঃসরণ কিংবা গ্যাসের ক্ষতিকর প্রভাবকে জলবায়ু পরিবর্তন বা বৈশ্বিক উষ্ণায়ন বলা হয়। এই গ্যাস নিঃসরণ কমিয়ে উষ্ণায়ন বৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তি সাক্ষরিত হয়।
-জেডসি
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি







