ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৮:৪৩:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

আন্তর্জাতিক শিশু নোবেল শান্তি পুরস্কারে মনোনীত প্রিয়াংকা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৯ এএম, ৯ অক্টোবর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সিরাজগঞ্জের মেয়ে প্রিয়াংকা ভদ্র আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২১ এর জন্য মনোনীত হয়েছে। তাকে এ পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে নেদারল্যান্ডস সরকারের পিস রাইটস কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

শিশুদের জন্য এটি নোবেল পুরস্কার নামে পরিচিত। প্রিয়াংকার বড় ভাই দীপংকর ভদ্র দীপ্ত জানান, কিডস রাইটস ফাউন্ডেশনের ওয়েব সাইট থেকে এ ব্যাপারে জানতে পেরেছি। প্রিয়াংকা ‘লিঙ্গ বৈষম্য’ বিষয়ে পুরস্কারটির জন্য আবেদন করেছিল।

প্রিয়াংকা বর্তমানে সিরাজগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে সিরাজগঞ্জ শহরের দরগা রোড মহল্লার দীপক কুমার ভদ্রের মেয়ে। ২০১৬ সাল থেকে বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্টের (বিএনসিপি) সঙ্গে যুক্ত প্রিয়াংকা। এ ছাড়াও তিনি সিরাজগঞ্জ প্রদেশের ডেপুটি স্পিকার। পাশাপাশি ন্যাশনাল চাইল্ড টাস্কফোর্সের (এনসিটিএফ) ভাইস প্রেসিডেন্ট হিসেবে যুক্ত রয়েছে।

প্রিয়াংকা একজন শিশু সাংবাদিকও। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায়ও সোচ্চার প্রিয়াংকা।

২০২০ সালে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছিল বাংলাদেশি কিশোর সাদাত রহমান। এর আগে এ পুরস্কার পেয়েছিলেন পাকিস্তানের নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই।