আন্দোলনে অটল বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
৮ম দিনের মতো চলছে ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের অপসারণের দাবিতে আন্দোলন। গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। অন্য দিনের থেকে আজ সকাল থেকে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি। স্লোগানে স্লোগানে কম্পিত হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভিসিবিরোধী নানা দুর্নীতির স্লোগানে আকাশ বাতাসে ধ্বনিতে হচ্ছে।
গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি’র সহকারী প্রক্টর ড. মো. নাজমুল হক পদত্যাগ করেছেন। গতকাল বুধবার রাতে রেজিস্টার প্রফেসর ড. নুরউদ্দিন আহমেদ তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এর আগে, ২১ সেপ্টেম্বর মো. হুমায়ন কবির আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার ঘটনায় পদত্যাগ করেন।
এদিকে, ইউজিসি গঠিত তদন্ত টিম দ্বিতীয় দিনের মতো তাদের তদন্ত কাজ শুরু করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় তদন্ত টিমের সদস্যরা একাডেমিক ভবনে অবস্থান নিয়ে গত ২১ সেপ্টেম্বর বহিরাগতদের হামলায় আহত শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে কথা বলে তাদের লিখিত বক্তব্য গ্রহণ করবেন। এর আগে গত বুধবার বিকেল ৪ টায় ড. মো. আলমগীর এর নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত টিম বিশ্ববিদ্যালয়ে আসে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে, আজ বৃহস্পতিবার অনশন ও অবস্থান কর্মসূচির পাশাপাশি ইউজিসি কর্তক গঠিত তদন্ত কমিটির কাছে স্মারকলিপি পেশ এবং চোখে কালো কাপড় বেঁধে ভিসি’র অপসারণের দাবিতে কর্মসূচি পালন করবো।
এদিকে, সহকারী প্রক্টর ড. মো. নাজমুল হকের পদত্যাগ প্রসঙ্গে ভিসি বলেন, ওই সহকারী প্রক্টর দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার পদ থেকে পদত্যাগ করেছেন। এটিকে তিনি ব্যক্তিগত কারণ হিসেবে দেখিয়ে পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের আন্দোলনের সাথে এর কোন সম্পর্ক নেই।
-জেডসি
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ৩ দশক পর ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







