ঢাকা, শুক্রবার ০৬, নভেম্বর ২০২৬ ৯:৩৪:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের বড় লাফ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা

আন্দোলন স্থগিত, ক্লাসে ফিরছেন ছাত্রীরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫০ পিএম, ৬ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

অরিত্রীর আত্মহননের ঘটনায় অান্দোলনরত ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা অান্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন।শুক্রবার থেকে তারা পরীক্ষায় অংশ নেবেন। আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার বিকালে শিক্ষক এবং গভর্নিং বডির সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন।

অাজ বিকেলে অান্দোলনকারীদের পক্ষ থেকে অানুশকা রায় ছাত্রীদের ক্লাসে ফেরার কথা জানান।

তিনি বলেন, কর্তৃপক্ষ অামাদের দাবি মেনে নেওয়ার অাশ্বাস দিয়েছে, অামরা শুক্রবার থেকে ক্লাসে ফিরবো।

আন্দোলনকারী শিক্ষার্থী আনুশকা রায় আরো জানান,  আমাদের ছয় দফার মধ্যে ১ ও ৫ দফা তদন্তের বিষয় স্কুল কর্তৃপক্ষের হাতে নেই। এগুলো মন্ত্রণালয় ও সরকারের ব্যাপার, তদন্তের ব্যাপার। তবে ২, ৩, ৪ ও ৬ দফা স্কুল কর্তৃপক্ষ মেনে নিয়েছে। এজন্য সময় দিতে হবে। 
আনুশকা রায় জানান, আমরা আন্দোলন স্থগিত করেছি। শুক্রবার থেকে আমরা পরীক্ষায় অংশ নেব। আন্দোলনকারী এই শিক্ষার্থী জানান, ‘আমাদের কোনও নির্দোষ শিক্ষক ও শিক্ষার্থী যাতে এই ঘটনায় হেনস্থা না হয় আমরা সেটা চাই। ঘটনার একটি সুষ্ঠু তদন্ত চাই। দোষীরা যাতে বিচারের মুখোমুখি হয়।


এর অাগে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজনীন ফেরদৌসসহ তিন শিক্ষকের বিরুদ্ধে আত্মহননের প্ররোচণার অভিযোগ পায়। অপর দুই শিক্ষক হলেন- প্রভাতী শাখার প্রধান জিন্নাত আখতার এবং প্রভাতী শাখার শ্রেণি শিক্ষক হাসনা হেনা।

শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে বুধবার রাতে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। 

গত ৩ ডিসেম্বর নিজ বাসায় অাত্মহত্যা করে অরিত্রী অধিকারী। এ ঘটনায় প্ররোচণা দেওয়ার অভিযোগ তুলে তার বাবা তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।