আপনারা পান্তাভাত খাইয়েছেন: ভুটানের প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৩ পিএম, ১৪ এপ্রিল ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
বর্ষবরণ অনুষ্ঠানে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেছেন, ‘আমাদের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আপনারা সবাই পান্তাভাত খাইয়েছেন?’।
রোববার অষ্টমবারের মতো চ্যানেল আই ও সুরের ধারার আয়োজনে হাজারো শিল্পীর অংশগ্রহণে পয়লা বৈশাখে সূর্যোদয় থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণ মেতে ওঠে ‘লিভার আয়ুশ চ্যানেল আই হাজারো কণ্ঠে বর্ষবরণ ১৪২৬’ অনুষ্ঠান।
ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আজকে অনেক খুশি হয়েছি। আমি এখান থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য খুবই এক্সসাইটেড হয়ে আছি। ময়মনসিংহে আমি সাত বছর ছিলাম। এরপর ঢাকায় চার বছর এফসিপিএস করেছি। এখানে এসে মনে হচ্ছে, আমার দ্বিতীয় বাড়িতে এসেছি।’
সুরের ধারার চেয়ারম্যান ও বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে হাজারো কণ্ঠে ‘তোমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে’ গানে বরণ করা হয় বাংলা নববর্ষ ১৪২৬ সালকে।
‘লিভার আয়ুশ-চ্যানেল আই হাজারো কণ্ঠে বর্ষবরণ ১৪২৬’ আয়োজনে এবার উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী ছাড়াও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক বার্তাপ্রধান শাইখ সিরাজ ও সুরের ধারার চেয়ারম্যান সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
অনুষ্ঠান শুরু হয় সুরের ধারার শিল্পীদের এসরাজ পরিবেশনার মধ্য দিয়ে। এর পরপরই রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে সংগঠনটির শিল্পীরা সমবেত কণ্ঠে ‘প্রভাত বীণা তব বাজে’ গানটি গেয়ে শোনান।
ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংকে সম্মান জানিয়ে ভুটানের ভাষায় ‘পেলডেন ড্রুকপা’ ও বাংলা ভাষার ‘রাঙামাটির রঙে চোখ জুড়াল’ গান গেয়ে শোনান সংগীতশিল্পী কোনাল।
-জেডসি
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











