আফগান কট্টর সমাজের বিপরীতে নারী ট্যাটু শিল্পী সুরাইয়া
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ১ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ইসলামে ট্যাটুর স্থান নেই, এমন সামাজিক ফতোয়ার বিপরীতে নিজের ট্যাটু স্টুডিওতে কাজ করছেন এই আফগান নারী। সুরাইয়া শহীদী ট্যাটু আঁকার প্রশিক্ষণ নিয়েছেন তুরস্ক এবং ইরানে। আফগানিস্তানের কট্টর পরিবেশে না এসে দেশের বাইরে বসেও ট্যাটু আঁকার কাজ করতে পারতেন সুরাইয়া। কিন্তু সমাজের আরোপ করা ট্যাবু ভাংতে চান তিনি।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে সুরাইয়া শহীদি বলেন, ‘আমি চাইলে দেশের বাইরে বসেই কাজ করতে পারতাম। কিন্তু আফগানিস্তানেই কাজটি করত চাই। কারণ এখানে কোন নারী ট্যাটু শিল্পী নেই। আমি মনে করি, পুরুষরা যদি শরীরে ট্যাটু আঁকতে পারেন, নারীদেরও সেই অধিকার আছে।’
কিন্তু ইসলামে কি ট্যাটু আঁকা সম্পর্কে কোন নিষেধাজ্ঞা আছে? এই বিষয়টি নিয়েও সচেতন সুরাইয়া। তিনি জানান, মৌলবাদীদের একাংশ যেমন ইসলামে ট্যাটুর স্থান নেই বলে জানিয়েছেন, তেমনই আবার অনেকে তার সিদ্ধান্তকে সমর্থনও জানিয়েছেন। এই দুইয়ের সংঘর্ষে যে প্রতিক্রিয়া জন্ম নিয়েছে, তাতেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তার এই ট্যাটু পার্লার। দ্বিধা থাকলেও অনেকে ধীরে ধীরে কাটিয়ে উঠছেন তা। এসে ট্যাটু করিয়ে যাচ্ছেন।
বেশিরভাগ ক্লায়েন্টই হাতের কবজি, বাহু, গলা আর পায়ে ট্যাটু করাতে বেশি আগ্রহী। মূলত ফুল, লতাপাতা, প্রজাপতির নকশাই তাদের পছন্দ। তবে পুরুষ ক্লায়েন্টদের কয়েকজন বেপরোয়া ডিজাইন পছন্দ করেন। সম্প্রতি এক ক্লায়েন্ট এসে হাতে কবরের ডিজাইন করিয়েছেন, তাতে যা লেখার নির্দেশ দেন তিনি বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় ‘মৃত্যুর কান্ডারী’।
আফগানিস্তানের প্রশাসনের সঙ্গে শান্তি আলোচনায় আসছেন তালিবানরা। কিন্তু অনেকেই আশঙ্কা করেন তারা হয়তো আবার ফিরে আসবে। কিন্তু ২০০১ সালের মতো আর নেই আফগানিস্তানের মানুষ, অনেকটা পালটে গেছে বলে মনে করেন শহীদি। তিনি বলেন, ‘এদেশের মানুষ এখন আর নিজেদের অর্জনগুলোকে ছেড়ে দিতে রাজি নন।’ অর্থাৎ তালিবানরা যদি ফিরে আসেও, নিজের ট্যাটু পার্লারের কাজ করে যেতে চান সুরাইয়া। সূত্র: টিবিএস
-জেডসি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



