আফগান নাগরিকদের পরিচয়পত্রে যোগ হচ্ছে মায়ের নাম
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
আফগানিস্তানে নারীদের নাম যেন থেকেও নেই, অদৃশ্য। এখানে মেয়েদের পরিচয় শুধুই— কারও মা, কারও মেয়ে, কারও বোন কিংবা কারও স্ত্রী। এমনকি বিয়ের কার্ড বা কবরেও থাকে না তাদের নাম। কিন্তু এবার থেকে এই নিয়মেই পরিবর্তন আসতে চলেছে।
আজ থেকে তিন বছর আগে হেরাট বিশ্ববিদ্যালয়ের স্নাতক, ২৮ বছর বয়সি লালে ওসমানি নামের এক আফগান তরুণী সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন #হোয়্যারইজমাইনেম।
ওসমানির তোলা সেই প্রশ্নের জবাব অবশেষে মিলেছে। গত সপ্তাহে জনগণনা আইন সংশোধন করেছে আফগান সরকার। তবে এখনও পার্লামেন্টে নতুন এই আইন পাশ হওয়া বাকি। গ্রীষ্মের ছুটির শেষে পার্লামেন্ট চালু হলেই এই আইন পাশ হবে বলে আফগান গণমাধ্যমের সূত্রে জানা যায়।
আফগান তরুণীর দাবি ছিল, জাতীয় পরিচয়পত্রে বাবার পাশাপাশি মায়ের নামও থাকতে হবে।
ওসমানির সেই প্রশ্নে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। সরব হন দেশবিদেশের লোক। ওসমানি প্রশ্ন তোলেন, ”দেশের জনগণনা আইন বিশেষ করে সেই সব মেয়েকে স্বীকৃতি দিতে বাধ্য, যারা স্বামীবিচ্ছিন্না, যারা যুদ্ধে স্বামীকে হারিয়েছেন কিংবা যাদের স্বামী নিখোঁজ। সম্পত্তির অধিকার কিংবা অভিভাবকত্ব, সব কিছুতেই কেন বঞ্চিত থাকবেন তারা? কেন বাবার অনুপস্থিতিতে মা তার সন্তানের পাসপোর্ট পর্যন্ত করাতে পারবেন না?”
অনেকেই ওসমানির পাশে দাঁড়ান, বিরোধিতাও করেন অনেকে। কারণ যে দেশে মেয়েদের নাম মুখে আনাও ‘অশালীন’, সে দেশে পরিচয়পত্রে মেয়েদের নাম ‘সমাজবিরোধী’।
আফগান পার্লামেন্টের ২৫০ সদস্যের মধ্যে ৬৮ জন নারী। কিন্তু তাদের অনেকেই এখনও সন্তানের ‘অভিভাবক’ হতে পারেননি। স্বামীর অনুপস্থিতিতে ব্যাঙ্ক থেকে টাকাও তুলতে পারেন না তারা!
যুদ্ধবিরতি, মার্কিন সেনা সরানো ইত্যাদি বিষয়ে শীঘ্রই তালিবানের সঙ্গে শান্তি-বৈঠকে বসতে চলেছে আফগান সরকার। তার মাঝে এই আইন সংশোধন নিঃসন্দেহে উল্লেখযোগ্য। পাঁচ বছরের শাসনে মেয়েদের পড়াশোনা, চাকরি, সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছিল তালিবান। আফগান স্বেচ্ছাসেবী সংগঠন ‘উইমেন নেটওয়ার্ক’-এর চেয়ারপার্সন মেরি আকরামির কথায়, ”ওসমানির চেষ্টা এবং সরকারের পদক্ষেপ— দুই-ই উল্লেখযোগ্য। মেয়েরা এখানে জন্ম থেকে পর্দার আড়ালে, মৃত্যুর পরেও আড়ালে থেকে যায়।”
তবে আইন সংশোধন, আর সমাজ সংশোধনে অনেক পার্থক্য। আইনে পরিবর্তন এলেই যে মানুষ মন থেকে তা মেনে নিয়ে সমাজে প্রতিষ্ঠা করতে চাইবে, এমনটা নাও হতে পারে। ইরফান তালাশ নামে এক স্কুল পড়ুয়ার বিদ্রুপ, ”এটাই যেন আফগানিস্তানের একমাত্র সমস্যা ছিল!” আন্তর্জাতিক কূটনীতি বিশেষজ্ঞ নাসরাতুল্লাহ হকপালের বক্তব্য, ”এ সব আসলে ইউরোপ আর আমেরিকাকে খুশি করার কৌশল।”
-জেডসি
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান









