আবাদি জমির ক্ষতি করে উন্নয়ন প্রকল্প নয়: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫২ পিএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
জনগণের প্রয়োজনের ওপর ভিত্তি করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করার জন্য সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনও ধরনের উন্নয়ন প্রকল্প গ্রহণকালে আপনাদের লক্ষ্য রাখতে হবে, কোনোভাবেই যেন আবাদি জমি ক্ষতিগ্রস্ত না হয়। আবাদি জমির দিকে লক্ষ্য রেখেই উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে।
বুধবার সকালে তেজগাঁওস্থ নিজ কার্যালয়ে পঞ্চগড়ের নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার সাদাত সম্রাটের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অনুষ্ঠানের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
জেলা ও উপজেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি মাস্টার প্লান প্রণয়নের নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, কল-কারখানাসহ অন্যান্য যে স্থাপনা তৈরি হবে সেটা অবশ্যই পরিবেশ রক্ষা করেই তৈরি করতে হবে।
এর আগে প্রধানমন্ত্রী পঞ্চগড়ের নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এলজিআরডি ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।
গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চগড় জেলা পরিষদের উপনির্বাচনে আনোয়ার সাদাত সম্রাট চেয়ারম্যান নির্বাচিত হন। এ বছরের ৯ জানুয়ারি পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান মো. আমানুল্লাহ বাচ্চুর মৃত্যুতে আসনটি শূন্য হয়।
-জেডসি
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











