ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১২:২০:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী

আবারও কমেছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৫২ এএম, ২৫ মার্চ ২০১৮ রবিবার

আবারও কমেছে স্বর্ণের দাম। দেড় মাসের ব্যবধানে এবার ভরিতে কমেছে এক হাজার দুইশ’৮৩ থেকে নয়শ’ ৯১টাকা। এর আগে সর্বশেষ স্বর্ণের দাম বেড়েছিল চলতি বছর ২৫ জানুয়ারিতে।

সোমবার (১৯ মার্চ) থেকে ভরিপ্রতি এক হাজার দুইশ’ ৮৩ টাকা কমছে ২২ ক্যারেট স্বর্ণ। এক হাজার দুইশ’ ২৪টাকা ২১ ক্যারেট, এক হাজার ৩০টাকা ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতিতে কমেছে নয়শ’ ৯১টাকা ভরিতে।

রোববার বাজুসর এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জান‍ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে বাজুস।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নির্ধারিত নতুন মূল্যতালিকায় দেখা দেখা গেছে ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হবে ৫০ হাজার নয়শ’ ৭২ টাকায়। রোববার (১৮ মার্চ) পর্যন্ত দাম রয়েছে ৫২ হাজার দুইশ’৫৫ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৪৮ হাজার ৬৯৮ টাকা। বর্তমান দাম রয়েছে ৪৯ হাজার ৯২২ টাকা। ভরিতে কমেছে এক হাজার দুইশ’২৪ টাকা।

রোববার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম রয়েছে ৪৪ হাজার ছয়শ’ ৭৩ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি ২৭ হাজার ৪১০ টাকার পরিবর্তে বিক্রি হবে ২৬ হাজার ৪১৯ টাকায়। অর্থাৎ ভরিতে কমেছে ৯৯১ টাকা।

স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতিভরি রুপার বিক্রিমূল্য এক হাজার ৫০ টাকা।