ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২১:০০:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

আবারও পল্লবী থেকে দুই স্কুল ছাত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ১৫ অক্টোবর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর পল্লবী থেকে আবারও দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজে হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে তারা বাসা থেকে বের হয়ে যায়। এ ঘটনায় এক ছাত্রীর বাবা শুক্রবার পল্লবী থানায় জিডি করেছেন।
নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে একজন ১০ম শ্রেণি ও অন্য জন ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে বলে পরিবার পক্ষ থেকে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তাদের উদ্ধার করতে পারেনি।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। আমরা প্রযুক্তির সহযোগিতা নিয়ে তাদের অবস্থান জানার চেষ্টা করছি।

জিডির তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এসআই সাইফুল বলেন, ওই বাসার সিসি ক্যামরা ও ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে চেষ্ট চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুই শিক্ষার্থী বাসা থেকে বের হওয়ার সময় একটি চিরকুট লিখে রেখে গেছে। সেখানে তারা পারিবারিক সম্মানহানির কারণ উল্লেখ করেছে। নিখোঁজ দুই শিক্ষার্থী সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।

উল্লেখ্য, এর আগে চলতি মাসেই পল্লবী এলাকা থেকে ৩ শিক্ষার্থী নিখোঁজ হয়। পরে তাদের পরিবার থানায় মামলা করে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় এক সপ্তাহ পর র‌্যাব তাদের উদ্ধার করে।