আবারও বাড়ছে বন্যার পানি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৪ পিএম, ২৮ জুন ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
পানি পুরোপুরি নামার আগেই সুনামগঞ্জে আবারও বাড়তে শুরু করেছে বন্যার পানি। গতকাল সোমবার থেকে বৃষ্টি হওয়ায় সুরমা নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ১৪ সেন্টিমিটার বেড়েছে। তবে তা বিপৎসীমার নিচে অবস্থান করছে। এ সময় জেলায় বৃষ্টি হয়েছে ৩৮ মিলিমিটার।
সোমবার (২৭ জুন) দিবাগত রাতে ও মঙ্গলবার (২৮ জুন) সকাল থেকে সুনামগঞ্জ সদর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় থেমে থেমে বৃষ্টি হওয়ার পর থেকেই নদীতে পানি বাড়তে শুরু করেছে।
তবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বলছেন, পানি কিছুটা বাড়লেও আগের মতো পরিস্থিতি হবে না। আগামী ৪৮ ঘণ্টা থেমে থেমে হালকা বৃষ্টি হবে।
এদিকে ভারতের মেঘালয় রাজ্যে বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি ঢল নামছে দোয়ারাবাজার ও ছাতক উপজেলায়। যার কারণে পানিবৃদ্ধি অব্যাহত আছে। নদ-নদী ও হাওর পানিতে টইটম্বুর থাকায় পাহাড়ি ঢলের পানিতে দোয়ারাবাজার উপজেলার নিম্নাঞ্চল আবারও প্লাবিত হয়েছে।
বোগলা ইউনিয়নের আন্ধারীগাঁও গ্রামের বাসিন্দা হাসান জানান, সোমবার রাত থেকে ঢল নামছে। চেলার নদীর ইদুকোন ও আলমখালি দিয়ে পানি ঢুকছে। এখানে বন্যায় আগেই বেড়িবাঁধ ভেঙে গিয়েছিল।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, গতকাল থেকে ভারতের মেঘালয়ে বৃষ্টি পাত হচ্ছে। ফলে সুনামগঞ্জের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। দোয়ারাবাজার ও ছাতক আগে থেকেই পানিতে নিমজ্জিত থাকায় পানি কোথাও বের হওয়ার জায়গা না পেয়ে দোয়ারাবাজার উপজেলার কিছু কিছু নিম্নাঞ্চলে ঢুকছে। তবে বন্যা পূর্ভাবাস তথ্য অনুযায়ী সুনামগঞ্জে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল











