আবারও বাড়ল পেঁয়াজের দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৭ এএম, ৭ মার্চ ২০২০ শনিবার
আবারও বাড়ল পেঁয়াজের দাম
ভারত থেকে পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে এমন ঘোষণায় কমেছিল পেঁয়াজের দাম। কিন্তু এখন আমদানি না করায় আবার বৃদ্ধি পেয়েছে পণ্যটির দাম। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ এলে দাম কমবে। গতকাল রাজধানীর কারওয়ানবাজার, হাতিরপুল বাজার ঘুরে এ তথ্য জানা যায়।
কারওয়ানবাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায় আর মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। আর খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫ টাকা বেশি দামে। যেখানে গত সপ্তাহে দেশি পেঁয়াজ ৬০ টাকায় এবং মিয়ানমারের পেঁয়াজ ২৫ টাকায় বিক্রি করতে দেখা যায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে আবারও প্রায় ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে।
কারওয়ানবাজারের ব্যবসায়ী সুলতান আহমেদ বলেন, গত ৩ তারিখে ভারত থেকে পেঁয়াজ আসার কথায় দাম কমে গেলেও না আসায় আবার দাম বাড়ছে। তবে ১৫ তারিখের পর আবার পেঁয়াজ আসার কথা তখন আগের মতোই ২০ থেকে ৩০ টাকায় নেমে আসবে।
এদিকে দেশি রসুন বাজারে ভরপুর থাকায় কমেছে চীন থেকে আমদানি করা রসুনের দাম। বাজারে প্রতি কেজি চীনা রসুন বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। পাশাপাশি কমেছে দেশীয় ও চীনা আদার দাম। প্রতি কেজি দেশি আদা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। আর আমদানি করা চায়না আদা বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। এদিকে আগের মতোই বেশি দামে বিক্রি হচ্ছে চাল-ডাল, তেল-লবণ ও চিনি। নতুন করে এ সপ্তাহে আর বাড়েনি উচ্চ দামে বিক্রি হওয়া এ পণ্যগুলোর দাম।
বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, লাউ, করলা, টমেটো, শশা, শিম, শালগম, মুলা, গাজর, ফুলকপি, বাঁধাকপি, বেগুনের দাম সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে। গত সপ্তাহে ১২০ থেকে ১৩০ টাকা কেজি বিক্রি হওয়া করলার দাম কমে ১০০ থেকে ১১০ টাকা কেজি বিক্রি হচ্ছে। মাঝারি আকারের লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা পিস। বরবটির কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা।
গত সপ্তাহে ৩০-৫০ টাকা কেজি বিক্রি হওয়া শসার দাম কমে ২০-৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পেঁপে গত সপ্তাহের মতো ৩০-৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। দেশি পাকা টমেটো বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৪০-৬০ টাকা। ভালো মানের শিমের কেজি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪০-৫০ টাকা। ফুলকপি পিস বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩৫-৪০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে বাঁধাকপি।
গাজর বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৩০-৪০ টাকা। শালগম বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩০-৪০ টাকা কেজি। গত সপ্তাহে ৩০-৩৫ টাকা কেজি বিক্রি হওয়া মুলার দাম কমে ২০-২৫ টাকা হয়েছে। ৬০-৭০ টাকার বেগুন দাম কমে ৪০-৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৮০-১২০ টাকা।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল






