আবুধাবি ও জার্কাতা থেকে ২৮১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৭ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার
আবুধাবি ও জার্কাতা থেকে ২৮১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন
করোনা-ভাইরাসের বৈশ্বিক প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ইন্দোনেশিয়ায় আটকে পড়া আরো ২৮১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
আজ বুধবার ও গতকাল মঙ্গলবার ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পৃথক দু’টি বিশেষ ফ্লাইটে এসব বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহা-ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে ১৫২ জন বাংলাদেশিকে নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স একটি বিশেষ ফ্লাইট (বোয়িং ৭৩৭-৮০০) আজ বুধবার সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তিনি বলেন, আবুধাবিতে আটকে-পড়া এসব বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট্রের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স এ বিশেষ ফ্লাইট পরিচালনা করে।
অপরদিকে,বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতা থেকে ১২৯ জন বাংলাদেশি যাত্রী নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) তাহেরা খন্দকার বুধবার সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট্রের তত্ত্বাবধানে জার্কাতা থেকে ১২৯ জন বাংলাদেশিকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এসব বাংলাদেশি পর্যটক হিসেবে ইন্দোনেশিয়ায় ভ্রমণকালিন বৈশি^ক করোনা (কোভিড-১৯) পরিস্থিতির কারণে সেখানে আটকা পড়েছিল।
এদিকে,আজ বুধবার ইউএস -বাংলা এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, আবুধাবী থেকে আগত প্রত্যেকেই ‘করোনাভাইরাস নেগেটিভ’ সার্টিফিকেট সংগে নিয়ে এসেছেন।
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম









