আমরাই বিজয়ী হবো : ভোট দিয়ে শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৫ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রবিবার
ছবি : সংগ্রহ করা
ঢাকা সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, জনগণের প্রতি আমার বিশ্বাস আছে। আমরাই বিজয়ী হবো। নৌকার জয় হবেই, হবে, ইনশাআল্লাহ! আমার বিশ্বাস দেশের মানুষ স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে জয়ী করতে নৌকায় ভোট দেবে।
তিনি আরো বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। নির্বাচনে যে ফলাফলই আসুক না কেন, আমরা অবশ্যই তা মেনে নেবো। জনগগণ যে রায় দেবে সেটাই মেনে নেবো।
রোববার সকাল আটটায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শুরুর পর সকাল সোয়া আটটার দিকে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট দেওয়ার পর তিনি সংবাদিকদের মুখোমুখি হন।
এসময় শেখ হাসিনা বলেন, দেশের মানুষ আমার সঙ্গে আছে। এটাই আমার আস্থার কারণ। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ নৌকা মার্কায় ভোট দেবে। তারা আমাদের ভোট দিয়ে আরেকবার তাদের সেবা করার সুযোগ দেবে। যাতে আমরা যেসব উন্নয়ন কাজ হাতে নিয়েছি সেগুলো বাস্তবায়ন করতে পারি।
প্রধানমন্ত্রী বলেন, ‘অত্যন্ত দুঃখজনক, গতকাল (শনিবার) আমাদের চারজন কর্মীকে হত্যা করা হয়েছে। একই কায়দায় কুপিয়ে হত্যা করা হয়েছে। নোয়াখালীতে একজন প্রার্থীর নেতৃত্বে বিএনপি-জামায়াত ব্যালট বাক্স ছিনতাই করেছে। গত কয়েকদিনে আমাদের ১০জন নিহত হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা সহিংসতা চাই না। আমরা চাই দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেবে। ভোট মানুষের মৌলিক অধিকার, সেটা তারা যাকে খুশি তাকে দেবে। পছন্দের প্রার্থী বেছে নেবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দুখী মানুষের মুখে হাসি ফুটবে। আই অ্যাম অলওয়েজ কনফিডেন্ট! বিকজ আই ট্রাস্ট মাই পিপল।
ঢাকা-১০ আসনের মধ্যে পড়েছে প্রধানমন্ত্রীর ভোটকেন্দ্র ঢাকা সিটি কলেজ। শেখ হাসিনা সকাল ৮টার দিকে ধানমন্ডিস্থ সিটি কলেজ কেন্দ্রে তাঁর ভোট প্রদান করেন। ঢাকা সিটি কলেজ কেন্দ্রটি ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা নিয়ে গঠিত ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোট কেন্দ্র।
এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবং আসনটিতে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফজলে নূর তাপস প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











