আমরা যুদ্ধ চাই না, স্যাংশন চাই না, শান্তি চাই : প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
সারা বিশ্বের চলমান অর্থনৈতিক অবস্থা তুলে ধরে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমরা সব সময়ই যুদ্ধের বিপক্ষে এবং শান্তির পক্ষে। যুদ্ধের কী ভয়াবহ পরিণতি সেটা আমরা জানি। আমরা এর ভুক্তভোগী। আমরা যুদ্ধ চাই না, স্যাংশন চাই না, শান্তি চাই।
আজ শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে সকাল ১০টা ২৫ মিনিটের দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থলে এসে পৌঁছান শেখ হাসিনা। এসময় মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয় ওঠে পুরো সমাবেশস্থল। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি। প্রথমে শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সময়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। একই সঙ্গে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
সম্মেলনে তাঁর সরকারের আমলে দেশের শিক্ষা, স্বাস্থ্য সেবা, মোবাইলফোন সেবা, ইন্টারনেট সেবাসহ নানামুখী উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ আমরা মোকাবিলা করেছি। বিনামূল্যে আমরা টিকা দিয়েছি। চিকিৎসাসেবা বিনামূল্যে দিয়েছি। স্বাস্থ্যসেবা দিতে ২২ হাজার ডাক্তার, ৪০ হাজার নার্স নিয়োগ দিয়েছি। দেশের মানুষকে নগদ অর্থ সেবা দিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, পহেলা জানুয়ারি থেকে বিনামূল্যে বই শিক্ষার্থীদের হাতে তুলে দেব। শুধু বই নই, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দিচ্ছি। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য ইন্টারনেট, কম্পিউটার ল্যাব ডিজিটাল সেবা উন্নয়ন করা হয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, নিষেধাজ্ঞা চাই না। যুদ্ধের কি ভয়াবহতা তা আমরা দেখেছি ১৯৭১ সালে। যুদ্ধে মা-বোন, শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধে নিষেধাজ্ঞায় উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করছে। করোনা মহামারি থেকে আমরা উঠে দাঁড়িয়েছি। এর মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে যায়।
শেখ হাসিনা বলেন, বিশ্ব নেতৃত্বের কাছে আহ্বান করব ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করুন। তাদেরকে উসকানি দেওয়া বন্ধ করেন। আমরা শান্তি চাই। কোভিডের অভিঘাত থেকে কেবলই আমরা বেরিয়ে আসছিলাম। এখন এই স্যাংশন সকল অগ্রযাত্রাকে নষ্ট করছে।
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











