আমাকে নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে: নিপুণ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা জারি করা হয়েছে। অর্থাৎ এর আগে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারবেন না জায়েদ খান বা নিপুণের কেউ।
১৩ ফেব্রুয়ারি শুনানি শেষে সিদ্ধান্ত আসবে কে হবেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। কিন্তু তার আগেই নাকি আদালতের আদেশ অমান্য করে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন চিত্রনায়িকা নিপুণ। সরিয়ে দিয়েছেন আগের মেয়াদে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করা জায়েদ খানের নেমপ্লেট। এই পদে নিজের নামে নেমপ্লেটও বানিয়েছেন।
এফডিসিপাড়াসহ সিনেপ্রেমীদের মাঝে বৃহস্পতিবার থেকেই চলছে এই গুঞ্জন।
তবে এসব গুঞ্জনকে গুজব, মিথ্যা ও ভিত্তিহীন বলে জানালেন নিপুণ। আদালত অবমাননার প্রশ্নই উঠে না বলে জানালেন তিনি।
সব অভিযোগ অস্বীকার করে নিপুণ বললেন, ‘এগুলো মিথ্যে গুজব ছড়ানো হচ্ছে। আদালত অবমাননা করে ক্ষমতায় বসার কোনো কারণ নেই। বৃহস্পতিবার আমি কোনো দায়িত্ব পালন করিনি। সমিতির একজন সদস্য হিসেবে সারাদিন ছিলাম। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়েছি৷ কমিটির কেউ হিসেবে নয়। সমিতির একজন সদস্য হিসেবে গতকাল সাংগঠনিক সম্পাদক শাহনূরের জন্মদিন উদযাপন করেছি। কিন্তু একটা এজেন্ডা বাস্তবায়ন করতে আমাকে নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে।'
নিপুণ আরও বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আগামী ১৩ ফেব্রুয়ারি আদালত যে রায় দেবে তার দিকেই তাকিয়ে আছি।’
নেমপ্লেট বানানোর বিষয়ে নিপুণ বলেন, আমি যেদিন শপথ নেই সেদিনই আমার নেমপ্লেট তৈরি করা হয়েছিল।
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হন জায়েদ খান।
কিন্তু নিপুণের অভিযোগের ভিত্তিতে জায়েদের প্রার্থিতা বাতিল করে শিল্পী সমিতির নির্বাচন সংশ্লিষ্ট আপিল বিভাগ। গত শনিবার সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এক সভা শেষে নায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন।
পরদিনই নিপুণসহ নতুন কমিটি শপথ নেয়। কিন্তু নিজের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন জায়েদ খান।
নিপুণের সাধারণ সম্পাদক পদ স্থগিত করে জায়েদের পদ বহাল রাখে হাইকোর্ট। সেই আদেশের বিপক্ষে আপিল করলে পদটিতে স্থগিতাদেশ দেন আদালত।
আগামী ১৩ ফেব্রুয়ারি নির্ধারিত হবে কে বসবেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে।
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি








