আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে : প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৫১ পিএম, ২৮ অক্টোবর ২০১৮ রবিবার
পটুয়াখালী সফররত প্রধামন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে। উন্নয়নের কারণে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত যেন না হয়, গৃহহীন না হয়ে পড়ে সেদিকে আমরা লক্ষ্য রেখেছি। এই এলাকায় ১৩০টি পরিবারের জন্য আমরা ঘর তৈরি করে দিয়েছি। এই পরিবারগুলোতে ক্ষতিপূরণ দিয়েছি তো বটেই, ঘরও তৈরি করেছি। যাতে তারা পরিবার-পরিজন নিয়ে বসবাস করতে পারে।
শনিবার দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী পটুয়াখালীর পায়রায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দাগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তৈরি ‘স্বপ্নের ঠিকানা’ নামের পুনর্বাসন পল্লি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ওই ২১ প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা এই এলাকায় এলএনজি টার্মিনাল করে দেব। যাতে এলএনজি শিল্পখাতসহ অন্যান্য খাতে ব্যবহার করা হয়। এছাড়া দক্ষিণাঞ্চলে ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও আমরা নেব।
পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১৬টি উন্নয়ন প্রকল্পের ফলক উম্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পুনর্বাসন পল্লি পরিদর্শনকালে মাছের পোনা অবমুক্ত করেন ও বৃক্ষরোপণ করেন। পরে তিনি সেখানেই সুধী সমাবেশে অংশ নেন।
এর আগে প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারযোগে পটুয়াখালীর পায়রার যান। তিনি বিকেলে বরগুনার তালতলী উপজেলায় আয়োজিত জনসভায় যোগদান করবেন। এর পর বরগুনায় আরো ২১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন করবেন।
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি









