ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৫:২৫:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০২ পিএম, ১৩ মে ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোকবার্তা প্রকাশ করা হয়।

শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক উন্নয়নে প্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে বাংলাদেশে একজন পরীক্ষিত ও অকৃত্রিম বন্ধুকে হারালো।

রাষ্ট্রপতি মরহুম প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এর রুহের মাগফিরাত কামনা করেন। তিনি প্রয়াত প্রেসিডেন্টের পরিবার, সংযুক্ত আরব আমিরাতের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে, শুক্রবার আমিরাতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ওয়াম শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। প্রেসিডেন্টের মৃত্যুতে দেশব্যাপী ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট বিষয়ক মন্ত্রণালয়। রাষ্ট্রীয় শোক চলাকালে দেশটির পতাকা অর্ধনমিত রাখা হবে এবং আগামী ৩ দিন সকল মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ থাকবে।