ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ১:৫৭:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

আমিরাতের বিপক্ষে ২ গোলে এগিয়ে বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৭ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টের পর্দা উঠেছে। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। প্রথমার্ধের পর ২-০ গোলে এগিয়ে রয়েছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

ম্যাচের ১১তম মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন লাল-সবুজদের ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না। ২৯ মিনিটের মাথায় কর্নার থেকে আসা বলে মাথা লাগিয়ে দলকে আরেক ধাপ এগিয়ে দেন কৃষ্ণা রাণী সরকার।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি, নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, ফেডারেশন সাধারণ সম্পাদক আবু নায়েম সোহাগ, কে-স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহাদ করিম, বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেডের (আরটিভি) চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম, আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

-জেডসি